শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

ভিআইপিদের জন্য সড়কে আলাদা লেনের প্রস্তাব

  • আপডেট হয়েছে : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৫৫ বার পড়া হয়েছে

ঢাকায় ভিআইপি (গুরুত্বপূর্ণ ব্যক্তি) ও জরুরি সেবা দেয়া সংস্থার গাড়ি চলাচলে আলাদা লেন করার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ভিআইপি ও জরুরি সেবা সংস্থার গাড়ির আলাদা লেন করা যায় কিনা তা পরীক্ষা করে দেখার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটা ‘নরমাল’ অনুরোধ করা হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে ভিআইপিরা ডান দিক দিয়ে যায়, উল্টো দিক দিয়ে যায়। ভিআইপিদের অনেক সময় (উল্টো পথে) যাওয়া লাগে, প্রয়োজন হয়।’

রাস্তায় ভিআইপিদের জন্য আলাদা একটা লেন করার জন্য মন্ত্রিসভা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে নির্দেশনা দিয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, না মন্ত্রিসভা এটা বলেনি।

মোহাম্মদ শফিউল আলম বলেন, অন্যান্য অনেক দেশেই ভিআইপিদের জন্য আলাদা লেন আছে, আমাদের দেশেও সেটা করা যায় কি না সেটা পরীক্ষা করে দেখবে (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়)।

সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের তথ্য জানিয়ে দুপুরে সচিবালয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft