সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৫৭ বার পড়া হয়েছে

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হেইলএমারিয়াম ডিসালেন সরকারবিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ফানা এ তথ্য জানিয়েছে।

টেলিভিশনে দেওয়া ভাষণে হেইলএমারিয়াম বলেন, দেশজুড়ে চলমান রাজনৈতিক অশান্তি ও অস্থিরতায় অনেক মানুষের প্রানহানি হয়েছে। এছাড়া অনেকে বাস্তুচ্যুতও হয়েছে। দেশের রাজনৈতিক অস্থিরতা বন্ধ করার মাধ্যমে আবার শান্তি ফিরিয়ে আনতে ও রাজনীতিকে আবার নতুন করে ঢেলে সাজাতে হলে আমার পদত্যাগ করা প্রয়োজন বলে আমি মনে করি।

২০১২ সাল থেকে ক্ষমতায় ছিলেন হেইলএমারিয়াম। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে ২০১৫ সালে সরকারের নেয়া একটি উন্নয়ন প্রকল্প ঘিরে দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভের সৃষ্টি হয়। এ বিক্ষোভে শতাধিক লোক নিহত হয়। দেশটির সরকার কর্তৃক জনগণের রাজনৈতিক অধিকার হনন ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে হাজার হাজার লোক সরকার বিরোধী অভিযানে রাস্তায় নেমে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত বছর হেইলএমারিয়াম সরকার দেশটিতে জরুরি অবস্থা জারি করে।

হেইলএমারিয়ামের পদত্যাগপত্র গ্রহণ করেছে তার দল সাউদার্ন ইথিওপিয়ান পিপলস ডেমোক্র্যাটিক মুভমেন্ট। লন্ডনে ইথিওপিয়ার দূতাবাস জানিয়েছে, হেইলএমারিয়ামের পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে। তবে তার পরিবর্তে নতুন কাউকে নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত দলীয় প্রধান হিসেবে হেইলএমারিয়াম দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে ইপিআরডিএফ ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft