মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

বিএনপি আদালতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে: ওবায়দুল কাদের

  • আপডেট হয়েছে : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৭১ বার পড়া হয়েছে

 

‘বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েই আদালতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বিএনপি আইন মানে না, আইনের শাসনও মানতে চায় না। বাংলার মানুষ কখনই বিএনপির আন্দোলনে সাড়া দেয়নি, ভবিষ্যতেও দিবে না’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে পাবনা পুলিশ লাইন মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির কয়েকজন প্যাথলজিক্যাল লায়ার আছেন, যাদের কাজ বসে বসে মিথ্যাচার করা। এসব কারণে বিএনপির ধানের শীষ এখন মানুষের কাছে পেটের বিষ হয়ে দাঁড়িয়েছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ ও আওয়ামী লীগকে ভালবাসেন, সৎ রাজনীতি করেন এবং মানুষকে ভালবাসেন। মানুষের ভালবাসার চাইতে বড় কিছু নেই। চিহ্নিত মাদকাসাক্ত, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীরা আওয়ামী লীগের সদস্য হতে পারবে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘আসন্ন সংসদ নির্বাচনে দলের বিরুদ্ধে কেউ বিদ্রোহ করলে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘বিশ্বের অনেক দেশই বাংলাদেশের প্রবৃদ্ধি আর উন্নয়ন দেখে বিস্মিত। জিডিপিতে বাংলাদেশ চীনের প্রতিদ্বন্দ্বী। দেশের এসবই সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। দেশের মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, বাঙ্গালীকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।’

পাবনা জেলা আওয়ামী লীগ সভাপতি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সভাপতিত্বে ও পাবনা-৫ আসনের এমপি গোলাম ফারুক প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, পাবনা-২ আসনের সংসদ সদস্য আজিজুর রহমান আরজু, পাবনা-৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft