রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

‘বিএনপিকে নিয়ে ভাববার সময় নেই’

  • আপডেট হয়েছে : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৬৬ বার পড়া হয়েছে

আন্দোলনের নামে উচ্ছৃঙ্খলতা-বিশৃংখ্যলা ছাড় দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেছেন, আন্দোলনের নামে কেউ যদি রাষ্ট্রের ক্ষতি করে, সরকারের ক্ষতি করে তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে। কারণ আইনশৃঙ্খলা বাহিনীর কাজ হচ্ছে জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।

খাদ্যমন্ত্রী আজ রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। এসময় তিনি বিএনপিকে নিয়ে সরকারের মাথা ঘামানোর সময় নেই বলেও মন্তব্য করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কামরুল ইসলাম বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা বা রায় নিয়ে আমাদের বলার কিছু নেই। এ ব্যাপারে আদালত যা ভালো মনে করেন তাই করবেন। এটা আইনের ব্যাপার।

খাদ্যমন্ত্রী আরও বলেন, বিএনপির রাজনীতি বিএনপিই ভালো বুঝে। খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে আসবে কী আসবে না এটা তাদের ব্যাপার। সেসব নিয়ে সরকারের মাথা ঘামানোর সময় নেই। আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করা ও রাজনীতির নামে দলটির নেতাদের ‘বিভ্রান্তিকর বক্তব্যেরও’ সমালোচনা করেন কামরুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন চিত্তরঞ্জন দাশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft