1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বাংলাদেশ ক্রিকেটের সাময়িক বিপর্যয় নিয়ে যা বললেন মাশরাফি - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

বাংলাদেশ ক্রিকেটের সাময়িক বিপর্যয় নিয়ে যা বললেন মাশরাফি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

‘ঘরের মাঠে একটা সিরিজ দিয়ে ক্রিকেটারদের মান বিচার করাটা কিছুটা অন্যায় হবে’- এমন কথা বলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

দক্ষিণ আফ্রিকার মাটিতে সফর থেকেই বাংলাদেশের ক্রিকেটে অবস্থা ভাল যাচ্ছে না। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে চলে গিয়েছেন। শ্রীলংকার বিপক্ষে ১টি ও জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ওয়ানডে ছাড়া জয় নেই বাংলাদেশের।

মাশরাফির মতে এমন সময় বাংলাদেশের আগেও এসেছে। তিনি বলেন, ‘আফগানিস্তান সাথে একটি ম্যাচ হেরেছিলাম। ইংল্যান্ডের সাথেও সিরিজ হেরেছিলাম। এখানে টেস্ট ও টি টোয়েন্টিতে হেরেছি। ওয়ানডের শুরু টা ভাল ছিল।’

বাংলাদেশ-জিম্বাবুয়ে-শ্রীলংকার মধ্যকার ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের চতুর্থ ওয়ানডে থেকে খারাপ সময় যাচ্ছে বাংলাদেশ দলের। চতুর্থ ওয়ানডে ম্যাচে মাত্র ৮২ রানে অলআউট হয় বাংলাদেশ আর সেটাই তাদেরকে মানসিকভাবে পিছিয়ে দিয়েছে বলে মনে করেন মাশরাফি বিন মর্তুজা।

বিসিবির প্রধান নাজমুল হাসান বাংলাদেশ দলের বিপর্যয় সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মঙ্গলবার বলেছিলেন, মাশরাফি চাইলে টি টোয়েন্টি দলে ফিরে আসতে পারে। কিন্তু এবিষয়ে মাশরাফি আজ কোন মন্তব্য করেন নি।

ত্রিদেশীয় সিরিজ থেকে শুরু করে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টিতে তিন ফরম্যাটে ৯টি ম্যাচে মোট ৩২ জন ক্রিকেটার খেলেছেন বাংলাদেশের হয়ে। এনিয়ে মাশরাফি বলেন, ওয়ানডেতে বেশি পরীক্ষা হয়নি। এটা শুরু হয় সাকিব আল হাসান যখন আঘাত পায় তখন থেকে, সাকিবের অভাব পূরণ করতে দু’জন ক্রিকেটার প্রয়োজন। সাকিব যেহেতু ফিরে আসছে এই অভাব থাকবে না, অস্থিরতা থাকবে না বলে মনে করেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক।

মাশরাফি বলেন, ‘টি টোয়েন্টিতে কয়েকজন নতুন ক্রিকেটারকে সুযোগ দিয়ে নির্বাচকরা ক্রিকেটারদেরকে একটি বার্তা দিয়েছেন। টি টোয়েন্টি বিশ্বকাপ এখনও অনেক দূরে (২০২০ সালে) তাই নতুন ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের মানিয়ে নেয়ার জন্যে সময় পাবে।’

মাশরাফি মনে করেন, সবাই হয়তো আন্তর্জাতিক ক্রিকেট খেলতে এখনো প্রস্তুত না। তামিম, সাকিব আলাদা ক্যাটাগরির ছিল। তিনি বলেন, সবাইকে সাকিব-তামিম ভাবলে চাপ বেশি পড়ে।

এখন যারা অনুর্ধ্ব ১৯ দলে খেলছে এরাই বাংলাদেশের ভবিষ্যৎ বলে মনে করেন মাশরাফি।

মাশরাফি বিন মর্তুজা ত্রিদেশীয় সিরিজে ওয়ানডে দলের নেতৃত্ব দেন। তিনি বলেন, ওয়ানডে সিরিজের সময় হাথুরুসিংহেকে নিয়ে কখনো আলোচনা হয়নি।

তবে ‘নড়াইল এক্সপ্রেস’ নামে পরিচিত এই ক্রিকেটার বলেন, যদি কেউ মনে সেই ভয় পুষে রাখে সেটা বলা কঠিন। কারণ অনেকের টেকনিক্যাল দুর্বলতা বা শক্তিমত্তার কথা হাথুরুসিংহে জানতেন।

মাশরাফি বলেন, ‘এখন অনেক কথা শুনতে হবে। আলোচনা-সমালোচনা হবে। সামনে নতুন সিরিজ, নতুন টুর্নামেন্ট। ফিরে আসার চেষ্টাটা চালিয়ে যেতে হবে।’

হেড কোচের প্রয়োজনীয়তা প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘প্রতিটি দলে হেড কোচ তো অত্যাবশ্যক। তার পরিকল্পনা অনুযায়ী সবাই খেলি আমরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো চেষ্টা করছে একজন কোচ নিয়ে আসার। বেশ কয়েকজনের সাক্ষাৎকার নেওয়া হল। কিন্তু বোর্ড এখনও পর্যন্ত কাউকে বাছাই করতে পারলো না।’

দলের পারফরমেন্স নিয়ে মাশরাফির ভাষ্যে, ‘ফিরে তো আসতেই হবে। এখানে ইতিবাচক হতে হবে। আমাদের দুটি সিরিজ খারাপ গিয়েছে। এই অবস্থা কাটাতে আমাদের এখন একটা ভাল সিরিজের প্রয়োজন।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft