1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
‘বর্তমান শিক্ষা ব্যবস্থা দিয়ে উন্নত দেশ হবে না’ - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎

‘বর্তমান শিক্ষা ব্যবস্থা দিয়ে উন্নত দেশ হবে না’

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৫২ বার পড়া হয়েছে

 

প্রশ্ন ফাঁসের সঙ্গে যারা যুক্ত, আমেরিকা গেলেও তারা প্রশ্ন ফাঁস করে ফেলবে। এজন্য শিক্ষা ব্যবস্থার রূপান্তর করাকে এখন দেশের অন্যতম চ্যালেঞ্জ। বর্তমান শিক্ষা ব্যবস্থা দিয়ে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ অর্জন করা যাবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের চাহিদা ও প্রয়োজন মেনে জ্ঞান ও প্রযুক্তি নির্ভর এবং হাতে-কলমে শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করতে হবে। এছাড়া বর্তমানের প্রয়োজনের সঙ্গে আগামীর প্রয়োজন মাথায় থেকে শিক্ষা ব্যবস্থাকে সাজাতে হবে।

মন্ত্রী আরো বলেন, দেশে নির্ভরশীল মানুষের সংখ্যা কমছে। ৮০র দশকে অর্থনৈতিকভাবে নির্ভরশীল মানুষের সংখ্যা ছিল ৮০ ভাগ। কিন্তু বর্তমানে সেটি কমে দাড়িঁয়েছে ৫৪ ভাগ। অর্থাৎ আগে পরিবারের ১ জন আয় করলে অন্য সব সদস্য তার ওপর নির্ভর করতো। এখন একজনের ওপর নির্ভরতা কমেছে।

তিনি বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগের আকর্ষণীয় স্থান। শুধু বিদ্যুৎ এবং জ্বালানির নিশ্চয়তা দিতে পারলে বিদেশি বিনিয়োগের কোনো অভাব হবে না। মন্ত্রী বলেন, গত এক বছরে দেশে সর্বোচ্চ ৩৭ লাখ কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে ১০ লাখ ৩০ হাজার মানুষ বিদেশে গেছে। দেশে কর্মসংস্থান হয়েছে ১৪ লাখ।

এছাড়া এজেন্ট ব্যাংকিং এ ২০০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। প্রত্যেক গ্রামে এজেন্ট ব্যাংকিং সেবা পৌঁছে গেছে। বেতনের সঙ্গে যুক্ত হয়েছে দেশের ১৪ লাখ মানুষ।

ব্যাংকিং খাত নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে শিল্পকারখানা করাকে আমি নিরুৎসাহিত করি। চীনে ব্যাংক থেকে ঋণ নিয়ে শিল্পকারখানা করার নজির কম। অর্থায়নের উৎস হিসেবে পুঁজিবাজার আদর্শ বিকল্প হতে পারে। তবে পুঁজিবাজার যাওয়ার আগে এর সম্পর্কে পড়াশোনা ও জ্ঞান থাকা প্রয়োজন। ব্যাংকিং খাতে বর্তমানের বিপর্যয়ের কথা স্বীকার করে মন্ত্রী বলেন, যে অনিয়মগুলো হচ্ছে, সেগুলো বন্ধে বাংলাদেশ ব্যাংকের শক্তিশালী ভূমিকা নেওয়া উচিত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft