সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সফলতার সুফল ভোগ করছে বাংলার প্রতিটি মানুষ পলাশবাড়ীতে এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি

  • আপডেট হয়েছে : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৬৪ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বিশ্বরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সফলতার সুফল ভোগ করছে বাংলার প্রতিটি মানুষ পেয়েছেন বলে জানান এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।

বাংলাদেশ তাঁতীলীগ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়ন শাখার আয়োজনে আজ ১৭ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় দূর্গাপুর নতুন বাজারে কর্মী সমাবেশ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা তাঁতীলীগের সভাপতি আকতারুজ্জামান টিটুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন ৩০৪ এর সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি। তিনি এসময় বলেন বাংলার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাথে আগেও ছিল আগামীতেও থাকবে। এছাড়াও বর্তমান সরকারের উন্নয়নের মুলক কর্মকান্ড তুলে ধরে তিনি এ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সকলকে নৌকা মার্কার পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আবু বকর প্রধান,সহ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন।

সভায় বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা তাঁতীলীগের সভাপতি মিজানুর রহমান মিজান।

আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহদীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খন্দকার জান্নাতুন নবী রিপন,সাধারণ সম্পাদক মহিউজ্জামান খোকন,উপজেলা আওয়ামীলীগের নেতা নির্মল মিত্র।

আরো বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদ সাবু,সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, উপজেলা কৃষকলীগের সভাপতি আমিনুল ইসলাম পাপুল,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব আশরাফুল ইসলাম তিতাস প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক সাকলাইন মাহমুদ সজীব। এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগসহ এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft