1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ফ্লোরিডায় স্কুলে হামলা আহতদের দেখতে হাসপাতালে ট্রাম্প, চাপের মুখে এফবিআই - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎ তারাগঞ্জে নিহত মনজুরুল ও ভারসাম্যহীন হাসান:দুই পরিবার পাশে বিএনপি

ফ্লোরিডায় স্কুলে হামলা আহতদের দেখতে হাসপাতালে ট্রাম্প, চাপের মুখে এফবিআই

  • আপডেট হয়েছে : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ডের মারজোরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে বন্দুকধারীর হামলায় আহতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ওই হামলায় ১৭ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।

শুক্রবার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে ব্রোয়ার্ড হেলথ নর্থ হাসপাতালে যান ট্রাম্প। ওই হামলায় আহতদের অধিকাংশই হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতালটি পরিদর্শনের পরে ট্রাম্প নিকটবর্তী ব্রোয়ার্ড কাউন্টি শেরিফের ডিপার্টমেন্ট সদর দপ্তরে যান এবং হামলার ঘটনা তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বক্তব্য শুনেন।

সেখানে ট্রাম্প বলেন, ‘এ পর্যন্ত আপনারা যা করেছেন তাতে আমি সন্তুষ্ঠ। এবিষয়টি নিয়ে আপনারা সবাই কথা বলেছেন।’

তিনি আরো বলেন, ‘আমি আশা করি আপনরা এর জন্য পুরষ্কার পেয়ে যাবেন কারণ আপনারা এটি পাওয়ার যোগ্য।আপনরা যে কাজ করেছেন তা সত্যিই অতুলনীয়।’

তবে, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের ব্যাপারে কোনো কথা বলেননি তিনি।

এসময় ট্রাম্পের সঙ্গে ছিলেন-ফ্লোরিডার সিনেটর মারকো রুবিয়া, ফ্লোরিডার গভর্মেন্ট রিক স্কট, ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল পাম বোন্দি এবং হোয়াইট হাউসের চিফ স্টাপ জন কেলি।

ট্রাম্প হাসপাতালে সাংবাদিকদের বলেন, তিনি হামলার শিকারদের সঙ্গে কথা বলেছেন। এই ঘটনাকে তিনি খুবই দুঃখজনক বলে মন্তব্য করেন।

ব্রোওয়ার্ড হেলথ নর্থ হসপিটাল পরিদর্শনকালে আহতদের চিকিৎসা সেবা দেওয়ায় ডাক্তার ও নার্সদের প্রশংসা করেন ট্রাম্প।

এ সময় তিনি হামলার শিকার চিকিৎসাধীন এক নারীর প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, ওই নারীকে চার দফায় গুলি করা হয়েছে। তার ফুসফুসেও গুলি লেগেছে। হাসপাতালের কর্মীরা তার জীবন বাঁচিয়েছেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, হামলার প্রতিক্রিয়ায় আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের জীবন রক্ষায় প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য চিকিৎসা পেশাজীবীদের ধন্যবাদ জানাতে ট্রাম্প হাসপাতাল পরিদর্শন করেছেন।

এদিকে, অস্ত্রধারী সন্দেহভাজন নিকোলাস ক্রুজ এমন আক্রমন করতে পারে সে ব্যাপারে পূর্ব ধারণা লাভে ব্যর্থতার জন্য গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের ওপর চাপ বাড়ছে।

ফ্লোরিডার গভর্নর রিক স্কট বলেন, সংস্থাটির পরিচালককে অবশ্যই পদত্যাগ করতে হবে। অন্যদিকে, অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস বলেন, এফবিআই-এর ব্যর্থতা একটি দুঃখজনক পরিণতিকে সামনে নিয়ে এসেছে। সম্ভাব্য সহিংসতার ইঙ্গিত সম্পর্কে বিচার বিভাগ ও এফবিআই কিভাবে প্রতিক্রিয়া জানাতে পারে তা নিয়ে একটি পর্যালোচনারও ঘোষণা দেন জেফ সেশনস।

বুধবার রাতের ওই হামলায় নিহতদের মধ্যে রয়েছেন ১৪ জন শিক্ষার্থী, দুইজন কোচ ও এক শিক্ষক। অস্ত্রধারীসহ হামলায় আহতদের অধিকাংশকেই ব্রোয়ার্ড হেলথ নর্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালটিতে এক স্তরের দুটি ট্রমা সেন্টার রয়েছে। ওই হাই স্কুলটি থেকে হাসপাতালটি নয় মাইল দূরে অবস্থিত। ১৯ বছর বয়সী সন্দেহভাজন বন্দুকধারী নিকোলাস ক্রুজ পার্কল্যান্ডের মারজোরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে বুধবারের হামলা চালানোর জন্য নিজের দায় স্বীকার করেছেন।

এক ঘণ্টারও বেশি সময় ধরে গোলাগুলির পর হামলাকারী হিসেবে আটক করা হয় ওই স্কুলেরই সাবেক ছাত্র নিকোলাস ক্রুজকে। শৃঙ্খলাভঙ্গের দায়ে স্টোনম্যান ডগলাস হাই স্কুল থেকে ১৯ বছরের ওই তরুণকে এক সময় বহিষ্কার করা হয়েছিল। পূর্ব পরিকল্পিত ১৭ খুনের জন্য তাকে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।

গত ৫ জানুয়ারি হামলাকারী নিকোলাস ক্রুজের ঘনিষ্ঠ এক ব্যক্তি এফবিআইয়ের হটলাইনে ফোন করে কিছু তথ্য জানান। এসব তথ্যের মধ্যে নিকোলাসের কাছে বন্দুক থাকা, মানুষ হত্যার আকাঙ্ক্ষা, অদ্ভুত আচরণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরক্তিকর পোস্ট দেওয়ার মতো বিষয়গুলো ছিল। সে সময় নিকোলাস যেকোনও সময় স্কুলে হামলা চালাতে পারে বলেও সতর্ক করেছিলেন ওই ব্যক্তি।

এফবিআই-র নিয়ম অনুযায়ী, ফোন কলের এই তথ্যগুলো সম্ভাব্য হুমকি হিসেবে চিহ্নিত করে মিয়ামি ফিল্ড অফিসে পাঠানোর কথা ছিল। সংস্থাটি তার বিবৃতি জানিয়েছে, এই ঘটনায় এই প্রতিষ্ঠিত নিয়মের লঙ্ঘন হয়েছে।

এফবিআই’র পরিচালক ক্রিস্টোফার রে বলেন, ‘আমরা এখনওোবিষয়টি খতিয়ে দেখছি। আসলে কী ঘটেছে তার শেষ পর্যন্ত দেখার জন্য আমি বদ্ধপরিকর। এছাড়া জনগণের কাছ থেকে পাওয়া তথ্যের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার বিষয়টিও পর্যালোচনা করা হবে। আমরা ভুক্তভোগী ও তাদের পরিবারের সঙ্গে কথা বলেছি। এই হৃদয়বিদারক ঘটনায় তাদের ওপর বাড়তি কষ্ট দেওয়ার জন্য আমরা গভীর দুঃখপ্রকাশ করেছি।’

সূত্র: সিএনএন, বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft