1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুঁপিয়ে কান্নারত শিশুকে যা বলে সান্ত্বনা দিলেন এরদোগান

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৩৩ বার পড়া হয়েছে

সামরিক বাহিনীর ইউনিফর্ম পরিহিত ফুপিয়ে কান্নারত একটি মেয়ে শিশুকে আশ্বাস দিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, যুদ্ধের সময় সে যদি নিহত হয়, তবে তার কফিনে তুরস্কের একটি পতাকা বিছিয়ে তাকে রাষ্ট্রীয় সম্মান দেয়া হবে।

সিরিয়ায় তুরস্কের সৈন্যদের সমর্থনে ক্ষমতাসীন জাস্টিজ এন্ড ডেভেলপমেন্ট পার্টির (একে) এক প্রাদেশিক সমাবেশে ভাষণদানকালে এরদোগান এসব কথা বলেন।

সামরিক ক্যাডেট ইউনিফর্ম পরিহিত ছয় বছর বয়সী ওই শিশুর নাম এমিনি তিরাস। তবে, তার ইউনিফর্ম পরার কারণ জানা যায়নি।

শনিবার ওই অনুষ্ঠান চলাকালে সেনাদের পোশাক পরা শিশুটি এরদোগানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলে তিনি তাকে মঞ্চে ডেকে নেন। তারপর এরদোগান তুরস্কের বিশেষ কমান্ডো বাহিনীর সদস্যদের দেখিয়ে শিশুটিকে বলেন, ‘দেখ, তুমি এখানে কি দেখতে পাচ্ছ! বালিকা,তুমি এখানে কি করছো? এখানে আমাদের মারোন বেরেটরা) রয়েছে, কিন্তু তারা কখনো কাঁদে না।’

এরদোগান আরো বলেন, ‘তার পকেটে তুরস্কের একটি পতাকাও রয়েছে। যদি সে শহীদ হয় তাহলে তার ওপর একটি পতাকা বিছিয়ে দেয়া হবে, ইনশাআল্লাহ।’

মেয়েটির উদ্দেশে এরদোগান বলেন, ‘সে এখন সবকিছুর জন্য তৈরি, তাই না?’ ওই সময় মেয়েটি উত্তর দেয়, ‘হ্যাঁ’।

এরপর এরদোগান মেয়েটির মুখে একটি চুমু দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়।

এ সময় এরদোগানের জাস্টিজ এন্ড ডেভেলপমেন্ট পার্টির সমর্থক তুমুল করতালির মাধ্যমে উল্লাস প্র্রকাশ করতে থাকেন।

তবে, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অনেকেই এটি নিয়ে সমালোচনা করেছেন। তারা এটিকে ‘চাইল্ড অ্যাবিউজ’ বলে মন্তব্য করেন।

আরেকজন মন্তব্য করেছেন, ‘এটা লজ্জার, এটা খুবই খারাপ। সে এখন শিশু, আপনি তার মৃত্যু কামনা করতে পারেন না! আপনি এটার জন্য ইনশাআল্লাহ বলতে পারেন না!’

সিরিয়ার আফ্রিন থেকে ওয়াইপিজি যোদ্ধাদের বিরুদ্ধে তুরস্ক ২০ জানুয়ারি অপারেশন অলিভ ব্রাঞ্চ শুরু করেছে।

তুরস্ক মনে করে যে ওয়াইপিজি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) একটি বর্ধিত অংশ। তিন দশকেরও বেশি সময় ধরে পিকেকে তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলীয় কুর্দিশ অঞ্চলে ভয়াবহ বিদ্রোহ সৃষ্টি করে চলেছে।

গত ৬ ডিসেম্বর থেকে সিরিয়ার বিদ্রোহী দল কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে ‘অলিভ ব্রাঞ্চ’ নামে অভিযান শুরু করেছে তুরস্ক সেনাবাহিনী। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আফরিন থেকে কুর্দিস পিপলস প্রটেকশন ইউনিটকে (ওয়াইপিজি) বিতাড়িত করতে স্থল ও আকাশ পথে অভিযান শুরু করে তুর্কি বাহিনী।

সূত্র: এসবিএস নিউজ

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!