1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ফিদেল কাস্ত্রোর বড় ছেলের আত্মহত্যা - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

ফিদেল কাস্ত্রোর বড় ছেলের আত্মহত্যা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৪৪ বার পড়া হয়েছে

বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর বড় ছেলে ফিদেল কাস্ত্রো দিয়াজ-বালার্ট আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ৬৮ বছর বয়সী দিয়াজ-বালার্ট আত্মহত্যা করেন। বহুদিন ধরেই মানসিক অবসাদের জন্য চিকিৎসা নিচ্ছিলেন তিনি। খবর রয়টার্স।

বাবা সঙ্গে চেহারার মিল থাকায় কাস্ত্রো দিয়াজ বালার্ট ফিদেলিতো নামেও পরিচিত। মানসিকভাবে অবসন্ন হয়ে পড়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল। অবসাদ আর বিসন্নতা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় কিউবা ডিবেট ওয়েবসাইটের এক খবরে বলা হয়েছে, কয়েক মাস ধরেই একদল চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা কাস্ত্রো দিয়াজ বালার্ট বৃহস্পতিবার সকালে আত্মহত্যা করেছেন। ফিদেলিতো ১৯৪৯ সালে জন্মগ্রহণ করেন।

দিয়াজ বালার্ট ছিলেন একজন পারমাণবিক পদার্থবিদ। ১৯৮০ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি কিউবার জাতীয় পারমাণবিক কর্মসূচির প্রধান ছিলেন। তিনি সাবেক সোভিয়েত ইউনিয়নে পড়াশুনা করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি কিউবান কাউন্সিল অব স্টেটে বৈজ্ঞানিক পরামর্শদাতা এবং কিউবান একাডেমি অব সায়েন্সের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!