1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ভারতীয়সহ নিহত ৬ - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ভারতীয়সহ নিহত ৬

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৫৩ বার পড়া হয়েছে

ফরিদপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় এক ভারতীয়সহ ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২২ জন। মঙ্গলবার সদরে ধুলদী রেলগেইট এলাকায় কলকাতা থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাস খাদে পড়ে তিনজন ও ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজার এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

ফরিদপুর ফায়ার সাভির্সের সিনিয়র স্টেশন মাস্টার মো. সাইফুজ্জামান জানান, কলকাতা থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ধুলদী রেলগেইট এলাকায় একটি মটর সাইকেলকে জায়গা দিতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

নিহতদের ভারতীয় নাগরিক সুশান্ত মন্ডলকে শনাক্ত করা গেছে। তার বাড়ি ভারতের বারাশা বলে জানান তিনি। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে মাওয়া-খুলনা মহাসড়কের পুলিয়া বাজার এলাকায় ইট বোঝাই ট্রাকের ধাক্কায় আরেক ট্রাকের তিন শ্রমিক নিহত হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. এজাজউদ্দিন জানান, পুলিয়া বাজার এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই ট্রাক ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলে তিজনের মৃত্যু হয়।

এরা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার মিলন মোল্লা (২৬), চাঁন মিয়া (৩৫) ও রিংকু।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!