1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
প্রেমের দাবিতে বিক্ষোভ! - খবরবাড়ি24.com
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৩৯তম বার্ষিকসাধারণ সভা অনুষ্ঠিত তারাগঞ্জে ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যা মামলায় ২ জন গ্রেফতার, আদালতে প্রেরণ গাইবান্ধায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সভা গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ইফতার বিতরণ গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক গাইবান্ধায় তরুণদের উদ্যোগে সবুজ পণ্যের বাজার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত

প্রেমের দাবিতে বিক্ষোভ!

  • আপডেট হয়েছে : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৬৩ বার পড়া হয়েছে

বুধবার বেলা ১১টা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে ৫০ থেকে ৬০ জন তরুণ একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী ভবনের দিকে এগিয়ে আসছে। মিছিলে তাদের ব্যানারে লেখা ‘প্রেম বঞ্চিত সংঘ’! সবার কণ্ঠে স্লোগান।

মিছিলের দিকে তাকিয়ে আশপাশের সবাই হাসছে! কেউ আবার দৌঁড়ে এসে মিছিলে যোগ দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পশ্চিমপাড়া ঘুরে মিছিলটি প্যারিস রোডে পৌঁছাতেই শিক্ষার্থীদের অংশগ্রহণে মিছিলে লোকসংখ্যা প্রায় চারশতে পৌঁছায়।

বিশ্ব ভালোবাসা দিবসে এভাবেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেমবঞ্চিত শিক্ষার্থীদের একটি দল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে শিক্ষার্থীরা মিছিলটি বের করে।

‘রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেম বঞ্চিত সংঘ’ ব্যানার নিয়ে মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা এক সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না’, ‘প্রেমের নামে প্রহসন বন্ধ কর’ এ রকম নানা হাস্যরসাত্মক স্লোগানে পুরো ক্যাম্পাস মাতিয়ে তুলে।

সমাবেশে প্রেম বঞ্চিত সংঘের সদস্যরা বক্তব্য দিতে গিয়ে অভিযোগ করে বলেন, কিছু তরুণ-তরুণী ও যুবক-যুবতী একই সঙ্গে তিন-চারটি প্রেমের সম্পর্ক করছেন। ছেলেরা মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ধোঁকা দিচ্ছে। তবু মেয়েরা বুঝতে পারছে না। কিন্তু সত্যিকার প্রেমিক হিসেবে তারা পছন্দের মেয়েদের প্রেমের পয়গাম নিয়ে গেলে কোনো কিছু না ভেবে, না বুঝেই মেয়েরা প্রত্যাখ্যান করে দিচ্ছে।

তারা আরো অভিযোগ করে বলেন, পারিবারিক অস্বচ্ছলতার কারণে তাদের মোটরসাইকেল না থাকায় এবং মেয়েদের পেছনে সাধ্যমতো অর্থ ব্যয় করতে সমর্থ না হওয়ায়, স্নাতক শেষের পথেও তারা আজ প্রেম বঞ্চিত।

তাদের দাবি, প্রেম মৌল মানবিক চাহিদা। প্রেমের ক্ষেত্রে সবার অধিকার সমান হওয়া উচিত। এটা বোঝার জন্য সব মেয়ের প্রতি আহ্বান জানায় তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!