শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

পলাশবাড়ীতে টাকার অভাবে আটকে আছে শিশু শুভর কিডনি রোগের চিকিৎসা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৬২ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে টাকার অভাবে কিডনি রোগে আক্রান্ত ছেলে হাবিব শুভর (৭) উন্নত চিকিৎসা করাতে পারছেন না মোটরশ্রমিক বাবা শহিদুল ইসলাম। এ জন্য তিনি বিত্তবান মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।

এ হাবিব শুভর পারিবারিক সূত্র জানায়, পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র শুভ। তার বড় দুই ভাই পড়াশোনা করে। আর মা গৃহিণী।

শহিদুল ইসলাম জানান, গত ৭ মাস আগে শুভ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ পর্যন্ত ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষায় শহীদুল ইসলামের প্রায় সাড়ে তিন লাখ টাকা ব্যয় হয়েছে।

শিশুটির প্রতিমাসে চিকিৎসায় ও পরীক্ষা-নিরীক্ষাবাবদ ৫ থেকে ৬ হাজার টাকা ব্যয় হচ্ছে বলে জানা যায়। যা চালাতে পারছেন না শুভর বাবা শহিদুল ইসলাম। সেই সঙ্গে ছেলেকে ভালো চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারছেন না। তাই তিনি সবার সহযোগিতা চেয়েছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা : মো. শহিদুল ইসলাম, আল আরাফাহ ইসলামী ব্যাংক, পলাশবাড়ী শাখা, গাইবান্ধা। হিসাব নম্বর : ১৩৭১১২০০১৫০০২।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft