শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

দ্বিতীয় মেয়াদে আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত

  • আপডেট হয়েছে : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৫৬ বার পড়া হয়েছে

মো. আবদুল হামিদ রাষ্ট্রপতি পদে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ। আগারগাঁওস্থ নির্বাচন ভবনে বুধবার দুপুর পৌনে ১২টার দিকে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।আ স ম ফিরোজ বলেন, ‘রাষ্ট্রপতি পদে জমা দেয়া মনোনয়নপত্র পরীক্ষার বিষয়টি আমরা পর্যবেক্ষণে এসেছিলাম। যাচাই-বাছাই শেষে একক প্রার্থী হিসেবে আবদুল হামিদকে আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সেই প্রজ্ঞাপনের কপি আমরা পেয়েছি।’রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ এর ৭ এ উল্লেখিত মনোনয়নপত্র পরীক্ষাকরণ অংশে বলা হয়েছে, নির্বাচনী কর্তা ধারা ৫ এর উপ-ধারা (১) এর অধীন প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত দিন, সময় ও স্থানে মনোনয়নপত্র পরীক্ষা করিবেন এবং পরীক্ষার পর মাত্র একজনের মনোনয়ন বৈধ থাকিলে নির্বাচন কমিশনার উক্ত ব্যক্তিকে নির্বাতিত বলিয়া ঘোষণা করিবেন; তবে একাধিক ব্যক্তির মনোনয়ন বৈধ থাকিলে বৈধভাবে মনোনীত ব্যক্তিদের (অতঃপর প্রার্থী বলিয়া অবহিত) নাম মনোনয়নপত্র পরীক্ষার দিন ঘোষণা করিবেন।আওয়ামী লীগের পক্ষ থেকে এ ঘোষণা দেয়ার পর বেলা সাড়ে ১২টায় নির্বাচন কমিশন থেকে সংবাদ সম্মেলন করার কথা বলা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft