1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর

দেশে ৫৬০টি মডেল মসজিদ স্থাপনের কাজ শুরু মার্চে

  • আপডেট হয়েছে : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৭২ বার পড়া হয়েছে

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের কাজ শুরু হচ্ছে আগামী মার্চ মাসে।

জাতীয় স্কেলে বেতন-ভাতা পাবেন মসজিদের খতিব ও ইমামরা। একইভাবে বেতন পাবেন সংশ্লিষ্ট মসজিদের মোয়াজ্জিন ও খাদেমরাও। সৌদি সরকারের সহযোগিতায় দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এসব মসজিদ নির্মাণ করা হবে। মডেল মসজিদের খতিবরা বিদ্যমান জাতীয় বেতন স্কেলের অষ্টম গ্রেডে, ইমামরা নবম গ্রেডে, মোয়াজ্জিনরা ১৪তম গ্রেডে ও খাদেমরা ১৬তম গ্রেডে বেতনভাতা পাবেন।
প্রকল্পটি বাস্তবায়ন করবে ইসলামিক ফাউন্ডেশন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

মঙ্গলবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী মতিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার মূলক প্রকল্প হিসেবে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে। এ প্রকল্পের প্রথম ১১টি মসজিদের নির্মাণ কাজ মার্চের মাঝামাঝিতে শুরু হবে।

তিনি বলেন, এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৮,৭২২ কোটি ৫ লাখ ৮ হাজার টাকা। মডেল মসজিদ সমূহের জন্য জেলা পর্যায়ে ৪ তলাবিশিষ্ট এবং উপজেলা পর্যায়ে ৩ তলা বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত ভবন নির্মিত হবে। মহিলাদের জন্য নামাজের আলাদা কক্ষ বরাদ্দ থাকবে। ইতোমধ্যে ১১টি মসজিদের স্থান চূড়ান্তভাবে নির্বাচন করে নির্মাণ কাজ শুরুর জন্য প্রশাসনিক নির্দেশ প্রদান করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে যে কোন মূল্যে উন্নয়ন প্রকল্প সমূহের কাজ সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে কোন ধরনের সমস্যা হলে সর্বোচ্চ পর্যায় থেকে সহযোগিতা প্রদান করা হবে।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আনিছুর রহমান, অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান, ওয়াকফ্্ প্রশাসক মো. শহিদুল ইসলাম, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (হজ) মো. হাফিজ উদ্দিন, যুগ্মসচিব (প্রশাসন) ড. মোয়াজ্জেম হোসেন, যুগ্মসচিব (বাজেট ও অনুদান) মো: জহির আহমদ, প্রকল্পের পরিচালক হামিদ জমাদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!