1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
দেশের সকল নাগরিক পেনশন পাবে: অর্থমন্ত্রী - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

দেশের সকল নাগরিক পেনশন পাবে: অর্থমন্ত্রী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৪১ বার পড়া হয়েছে

 

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, শুধু সরকারি চাকরিজীবীরা নয়, সবার জন্য পেনশনের ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে আগামী বাজেটে জাতীয় পেনশন সিস্টেমের একটা রূপরেখা ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশনের অর্থ বিতরণের অনলাইন কার্যক্রম কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অর্থমন্ত্রী বলেন, এখন থেকে আর কাউকে তার পেনশনের হিসাব করা, পেনশন নেয়া -এগুলো চিন্তা-ভাবনা করতে হবে না। ইট ইজ ইন কিপিং উইথ দ্য ফিলোসফি অব দ্য স্টেট। কারণ, এখন ফিলোসফি হলো যত সিটিজেন আছে সবাইকে একটা সুযোগ করে দিতে হবে। এটা ইউনিভার্সল পেনশন, যেটা আমরা মোর অল লেস কমিটেড, যে কোনো সময় হয়তো সেটা হবে।

তিনি বলেন, দেশে এখন ছয় লাখ ৯৭ হাজার ২১২ জন পেনশন সুবিধা ভোগ করছেন। তারা সবাই সরকারি কর্মকর্তা-কর্মচারী। এখন থেকে পেনশনের টাকা সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে চলে যাবে, সে তথ্য মোবাইল ফোনে চলে যাবে ক্ষুদেবার্তায়।

এর আগে গত সোমবার অর্থমন্ত্রী বলেন, চলতি ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে সবার জন্য পেনশনের কথা বলা হলেও তা বিস্তারিত ছিল না। আগামী বাজেটে তা বিস্তারিত আকারে আসবে। তিনি ওইদিন আগামী বাজেটের আকার সম্পর্কেও তথ্য দেন।

আবুল মাল আবদুল মুহিত বলেন, আগামী বাজেটের আকার চার লাখ ৬৮ হাজার কোটি টাকা হতে পারে। আমার স্বপ্ন ছিল পাঁচ লাখ কোটি টাকা দেওয়ার, কিন্তু এখন তা সম্ভব নয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!