সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

তরঙ্গ নিলাম থেকে সরকারের আয় ৫২৬৮ কোটি টাকা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৬৯ বার পড়া হয়েছে

 

ফোরজি তরঙ্গের নিলাম এবং তরঙ্গের প্রযুক্তি নিরপেক্ষতার সুবিধা বিক্রি করে সরকার ৫ হাজার ২৬৮ কোটি ৫১ লাখ টাকা আয় করেছে।

মঙ্গলবার ঢাকা ক্লাবে তরঙ্গের নিলামের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাজাহান মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, নিলামে অংশ নিয়ে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক ও গ্রামীণফোন মোট ৩ হাজার ৮৪৩ কোটি টাকায় ১৫.৬ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ নিয়েছে। এর মধ্যে বাংলালিংক ১০.৬ মেগাহার্টজ আর গ্রামীণফোন ৫ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ নিয়েছে। এছাড়া টু জি ও থ্রি জি সেবার জন্য বরাদ্দ করা তরঙ্গে প্রযুক্তি নিরপেক্ষতা দিয়ে গ্রামীণফোন, বাংলালিংক ও রবির কাছ থেকে সরকার পেয়েছে ১ হাজার ৪২৫ কোটি টাকা।

দেশের চারটি অপারেটর ফোরজি তরঙ্গ নিলামে থাকার আবেদন করলেও শেষ পর্যন্ত নিলামে অংশ নিয়েছে শুধু গ্রামীণফোন ও বাংলালিংক। আর বন্ধ হয়ে যাওয়া অপারেটর সিটিসেল নিলামে অংশ না নেওয়ায় তাদের পুনরায় চালু হওয়ার সম্ভবনা আর থাকল না। এছাড়া দেশের দ্বিতীয় বৃহত্তম অপারেটর রবি তাদের হাতে থাকা তরঙ্গ প্রযুক্তি নিরপেক্ষতায় রূপান্তর করে ফোরজি সেবা দেওয়ার পরিকল্পনা করেছে।

তরঙ্গের প্রযুক্তি নিরপেক্ষতার সুবিধা পেতে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে। রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক ফোরজি সেবায় আসতে চাইলে ওই সময়ের মধ্যে তাদের প্রযুক্তি নিরপেক্ষতার সুবিধা নিতে হবে।

মঙ্গলবার ১৮০০ মেগাহার্টজে তরঙ্গ নিলামে অংশ নেয় শুধু গ্রামীণফোন। আর ২১০০ মেগাহার্টজের তরঙ্গ নিলামে অংশ নেয় বাংলালিংক ও গ্রামীণফোন। এর মধ্যে বাংলালিংক এক হাজার ১১৯ কোটি টাকায় ২১০০ মেগাহার্টজ ব্যান্ড এবং এক হাজার ৪৩৯ কোটি টাকায় ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডের মোট ১০.৬ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে। আর গ্রামীণফোন ১ হাজার ২৮৪ কোটি টাকায় কিনেছে ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডের ৫ মেগাহার্টজ তরঙ্গ। দুই অপারেটর মিলে ১৮০০ ও ২১০০ ব্যান্ড থেকে ১৫ দশমিক ৬ মেগাহার্ডজ স্পেকট্রাম কিনলেও ৯০০ ব্যান্ডে কোনো ক্রেতাই ছিল না। মঙ্গলবার ঢাকা ক্লাবে সকাল পৌনে ১২টায় শুরু হওয়া এ নিলামে ২১০০ ব্যান্ডের প্রতি মেগাহার্ডজ স্পেকট্রামের ভিত্তি মূল্য ধরা হয় ২ কোটি ৭০ লাখ ডলার। আর ১৮০০ ব্যান্ডের ভিত্তিমূল্য ধরা হয় ৩ কোটি ডলার।

আর বিটিআরসি চেয়ারম্যান শাজাহান মাহমুদ বলেন, ২০ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ফোরজি লাইসেন্স ও তরঙ্গ ব্যবহারের অনুমতিপত্র অপারেটরগুলোর কাছে হস্তান্তর করা হবে। বিটিআরসি স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক নাসিম পারভেজ এর পরিচালনায় তরঙ্গ নিলম অনুষ্ঠান বাংলালিংকের সিইও এরিক অস ও গ্রামীণ ফোনের সিইও মাইকেল ফলি বসেন দুটি আলাদা টেবিলে।

অপারেটরগুলো জানিয়েছে, থ্রিজির তুলনায় ফোর-জি ইন্টারনেটের গতি হবে কমপক্ষে দ্বিগুণ। যুক্তরাজ্যভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেন সিগন্যালের তথ্যমতে, বর্তমানে বাংলাদেশে থ্রিজি ইন্টারনেটের গড় গতি ৩ দশমিক ৭৫ এমবিপিএস (মেগাবিটস প্রতি সেকেন্ড)। আর বিশ্বে ফোরজি প্রযুক্তির গড় গতি ১৬ দশমিক ৬ এমবিপিএস। ভারতে ফোরজির গড় গতি বর্তমানে ৬ দশমিক ১৩ এমবিপিএস। পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ডের মতো দেশে ফোরজির গতি ৯ থেকে ১৪ এমবিপিএসের মধ্যে। ফোরজি গতিতে বিশ্বে সবচেয়ে এগিয়ে থাকা দুই দেশ হলো সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft