1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ডেঙ্গু টিকা নেওয়া ৩ শিশুর মৃত্যু - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

ডেঙ্গু টিকা নেওয়া ৩ শিশুর মৃত্যু

  • আপডেট হয়েছে : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৯৩ বার পড়া হয়েছে

ডেঙ্গুর টিকা ‘ডেংভ্যাক্সিয়া’ গ্রহণের কারণে ফিলিপাইনে তিন শিশুর মৃত্যুর খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুক্রবার প্রকাশ করা এক তদন্ত প্রতিবেদনে এ খবর দেওয়া হয়।

ফরাসি ওষুধ কোম্পানি সানোফি বিশ্বে প্রথম ডেঙ্গু জ্বরের টিকা ‘ডেংভ্যাক্সিয়া’ তৈরি করে। দুই দশক ধরে ডেঙ্গু জ্বরের টিকার উন্নয়নে কাজ করছে বলেও জানিয়েছিল তারা।

২০১৫ সালের ডিসেম্বরে মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় প্রথম দেশটিতে পরীক্ষামূলকভাবে ‘ডেংভ্যাক্সিয়া’ ব্যবহারের অনুমতি দেয়।

ফিলিপাইনে ২০১৬ সালে আট লাখ স্কুল পড়ুয়া শিশুকে ডেঙ্গুর টিকা দেওয়া হয়।
২০১৭ সালের নভেম্বরে সানোফি কর্তৃপক্ষ জানায়, ডেংভ্যাক্সিয়া গ্রহণের ফলে যারা কখনোই ভেঙ্গু জ্বরে আক্রান্ত হননি তাদের গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি বেড়ে যেতে পারে।

কোম্পানির পক্ষ থেকে ইমেইলে এক বিবৃতিতে বলা হয়, যেসব পরিবার তাদের সন্তান হারিয়েছে তাদের জন্য আমাদের সমবেদনা রইল। সানোফি কর্তৃপক্ষ এই টিকার মাধ্যমে ফিলিপাইনসহ বিশ্বজুড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত কোটি কোটি মানুষের কষ্ট কমাতে বা শেষ করতে চেয়েছিল।

সানোফির এ ঘোষণার পর ফিলিপাইনে তোলপাড় শুরু হয়ে যায়।

নভেম্বরেই ফিলিপিন্সের স্বাস্থ্য মন্ত্রণালয় ডেঙ্গুর টিকা দেওয়া বন্ধ করে দেয় এবং ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে।

ওই কমিটিকে দেশটিতে ডেঙ্গুর টিকা গ্রহণের পর মারা যাওয়া ১৪ শিশুর মৃত্যুর পেছনে ডেংভ্যাক্সিয়া সরাসরি যুক্ত কিনা তা তদন্ত করে দেখতে বলা হয়।

শুক্রবার সংবাদ সম্মেলনে করে বিশেষজ্ঞ কমিটির তদন্ত প্রতিবেদনে তিনটির শিশুর মৃত্যুর সঙ্গে ডেঙ্গু টিকা গ্রহণের সরাসরি সম্পর্ক পাওয়ার কথা বলা হয়।

কমিটির পক্ষ থেকে বলা হয়, তিনটি শিশুর মৃত্যুতে ডেংভ্যাক্সিনের কার্যকর প্রভাব পাওয়া গেছে। টিকা গ্রহণের পরও তাদের ডেঙ্গু হয়েছে। তাদের মধ্যে সম্ভবত দুইজন টিকা কাজ না করায় মারা গেছে।

যদিও শনিবার সানোফির পক্ষ থেকে বলা হয়, ইউপি-পিজিএইচ এর অনুসন্ধানে ফিলিপাইন মারা যাওয়া ১৪ শিশুর মৃত্যুর সঙ্গে ডেংভ্যাক্সিয়ার সরাসরি সম্পর্কের প্রমাণ পাওয়া যায়নি।

মশাবাহিত রোগ ডেঙ্গু বিশ্বে সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া সংক্রামক ব্যাধি।

বিশ্বে প্রতিবছর ১০ কোটির বেশি মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় এবং আক্রান্ত প্রায় ৫০ লাখ মানুষ মৃত্যু ঝুঁকিতে পড়ে। তাদের মধ্যে ২০ হাজার মানুষ মারা যায়, যাদের অধিকাংশই শিশু।

বিশ্বে প্রতিবছর যত মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যায় তার চাইতে ফিলিপাইনে এ কারণে মৃত্যুর হার ৬০ গুণ বেশি। দেশটিতে প্রতিবছর দুই লাখের বেশি মানুষ ডেঙ্গু জ্বরে ভোগে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!