1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ডিজিটাল উদ্ভাবনী মেলা নিয়ে গাইবান্ধা জেলা প্রশাসনের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

ডিজিটাল উদ্ভাবনী মেলা নিয়ে গাইবান্ধা জেলা প্রশাসনের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৪৬ বার পড়া হয়েছে

গাইবান্ধায় ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা নিয়ে গতকাল ২০ ফেব্রুয়ারী সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল এর সভাপতিত্বে প্রেস কনফারেন্সে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মিজানুর রহমান,সহকারি কমিশনার এনামুল হাসান, জেলা তথ্য অফিসার সাবিহা আক্তার লাকীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) এর সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

মেলায় ৫টি প্যাভিলিয়ন ও ৭৮টি ষ্টল থাকবে। ই-সেবা, তাৎক্ষণিক সেবা, জেলা ব্যান্ডিং, শিক্ষা সংক্রান্ত ও তরুণ উদ্ভাবন ষ্টলসহ ৪টি ক্যাটাগরিতে মেলায় অংশগ্রহণকারী ষ্টলগুলোকে পুরষ্কৃত করা হবে।

২২ ফেব্রুয়ারি সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে শুরু হবে মেলার কার্যক্রম। জেলা তথ্য অফিসার সাবিহা আক্তার লাকী জানান, মেলা মঞ্চে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও ৩ দিনব্যাপী মেলায় থাকবে সেমিনার, কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন দপ্তরের উদ্ভাবনী কার্যক্রমের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তরুণ উদ্ভাবকদের ইনোভেশন আইডিয়া উপস্থাপন, মাল্টিমিডিয়া কন্টেন্ট প্রদর্শন ও এ্যাপস্ প্রতিযোগিতা।

ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশ নেয়া সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ৭৮টি স্টল ও আনুষ্ঠানিক বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্যদিয়ে ২৪ ফেব্রুয়ারি শেষ হবে ডিজিটাল উদ্ভাবনী মেলা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft