1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

ঠাকুরগাঁওয়ে ডিসির বদলি বাতিলের দাবিতে টানা দ্বিতীয় দিন রাস্তায় সাধারণ মানুষ

  • আপডেট হয়েছে : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. আব্দুল আওয়ালের বদলি বাতিলের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেছে ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও শহরের অদূরে অবস্থিত বিসিক শিল্পনগরী এলাকায় জেলা প্রশাসক মো. আব্দুল আওয়ালের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালিত হয়।

টানা দ্বিতীয় দিনের মতো উক্ত কর্মসূচিসমূহে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, গতকালের কর্মসূচিতে ঊর্ধ্বতন মহলের টনক না নড়ায় আমরা আজ পুনরায় গতকালের কর্মসূচিসমূহ পালন করছি। জেলা প্রশাসক মোঃ আব্দুল আওয়াল সততা ও নিষ্ঠার মাধ্যমে আমাদের মন জয় করেছেন। তিনি মানবতার শিক্ষক। আমরা ঠাকুরগাঁওবাসী এই বটগাছ বা মাথার ছায়া সমতুল্য অবিভাবককে হারাতে চাই না।

এসময় শিক্ষার্থীরা ‘এক দফা এক দাবি, জেলা প্রশাসকের বদলি বাতিল’, ‘ঠাকুরগাঁওয়ের উন্নয়ন অব্যাহত রাখার জন্য জেলা প্রশাসকের বদলি বাতিল চাই’, ‘জেলা প্রশাসক আপনাকে জেলার মানুষ ভালোবাসে’, ‘মানবিক জেলা প্রশাসক আব্দুল আওয়াল, জেলার মানুষ আপনাকে চায়’, ‘ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য রক্ষা করার জন্য জেলা প্রশাসকের বদলি বাতিল চাই’ সহ বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুন-প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানাতে থাকে।

এক পর্যায়ে তারা ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের মাঝখানে বসে অবস্থান নেয়। এসময় প্রায় এক ঘণ্টা সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে সড়কের দুইদিকে গাড়ি চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের নেতাকর্মীরা এসে শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দেশের ২২ জেলা প্রশাসককে রদবদল করা হয়। ঠাকুরগাঁওয়ের বর্তমান জেলা প্রশাসক মো. আব্দুল আওয়ালকে যশোর জেলায় বদলির আদেশ জারি করা হয় এবং বস্ত্র ও পাট মন্ত্রীর একান্ত সচিব আখতারুজ্জামানকে ঠাকুরগাঁওয়ের নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!