1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা: এরশাদ - খবরবাড়ি24.com
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ভিজিএফ চালের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ : চেয়ারম্যানের অপসারণ দাবী গাইবান্ধা জেলা পরিষদে নতুন প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের যোগদান পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ পবিত্র শবে কদর লালমনিরহাটে ষড়যন্ত্রের শিকার ব্যবসায়ী শাহ আলম: মাদক উদ্ধারের ঘটনায় নির্দোষ ব্যক্তিকে জড়িয়ে অপপ্রচারের তীব্র প্রতিবাদ পলাশবাড়ীতে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৩৯তম বার্ষিকসাধারণ সভা অনুষ্ঠিত তারাগঞ্জে ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যা মামলায় ২ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা: এরশাদ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৬২ বার পড়া হয়েছে

 

‘বিএনপির বেশ কয়েকজন শীর্ষ ও জনপ্রিয় নেতা জাতীয় পার্টিতে যোগদান করছেন’ বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। তবে তাদের নাম জানাতে অস্বীকৃতি জানান তিনি।

মঙ্গলবার দুপুরে রংপুরে এসে সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে জাপা চেয়ারম্যান এসব কথা বলেন। তিনি ৩ দিনের সফরে রংপুর রয়েছেন। এর আগে সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর সরাসরি মোটর শোভাযাত্রা সহকারে রংপুর সার্কিট হাউজে আসেন। এ সময় এরশাদের সঙ্গে ছিলেন ছোট ভাই জাপার (এ) কো-চেয়ারম্যান জিএম কাদের, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিয়ার রহমান রাঙ্গা। পরে রংপুর সিটি কর্পোরেশনের নর্বনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও মহানগর জাতীয় পার্টির (এ) সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরসহ বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান।

এইচএম এরশাদ বলেন, ‘কেউ যদি ইচ্ছে করে আমার দলে যোগ দিতে চায় কেন তাদের নেবোনা। তারা যদি ভাল নেতা হয়, যোগ্য প্রার্থী হয়, তাদের অবশ্যই দলে নেব এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের মনোনয়ন দেবো।’

জাপা চেয়ারম্যান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক আর না করুক তাতে কিছুই যায় আসেনা। তাদের জন্য নির্বাচন বন্ধ হবেনা, নির্বাচন হবে। ওই নির্বাচনে জাতীয় পার্টি (এ) অংশ নেবে। এছাড়া অন্যান্য রাজনৈতিক দল আছে আর আওয়ামী লীগ তো আছেই। ফলে নির্বাচন না করার ব্যাপারে বিএনপির হুমকি-ধামকি দেখিয়ে কোনো লাভ হবেনা।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাগারে যাওয়া প্রসঙ্গে এরশাদ বলেন, রাজনীতি করলে জেলে যেতে হবে। আমিও জেলে গিয়েছি। আর রায় দিয়েছেন বিচারক। দুর্নীতির মামলায় তার বিচার হয়েছে, তার জেল হয়েছে। এনিয়ে এতো বাড়াবাড়ি এতো হৈ-চৈ করে কি লাভ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!