1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
জাতীয় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানের অতিথি মাশরাফি - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

জাতীয় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানের অতিথি মাশরাফি

  • আপডেট হয়েছে : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৬৩ বার পড়া হয়েছে

তিনি অনেক ধর্মভিরু এটা অনেকেরই জানা। ধর্মীয় কাজগুলো নিভৃতে, নিরবেই করে যান। তিনি বলে থাকেন,স্রস্টার কাছে প্রার্থণা করবো এটা মিডিয়ায় জানানোর কি আছে? তার জীবন বোধ-দর্শন ও চিন্তাধারা ঠিক অন্য আট-দশজনের মতো না। ধর্মীয় চেতনাও প্রবল। সৃষ্টিকর্তার ওপর ধর্মপ্রাণ মাশরাফির আস্থা, বিশ্বাস ও ভক্তিও যথেষ্ঠ। সে কারণেই ভক্ত-সমর্থকদের ভালবাসা গড়পড়তা অন্যদের তুলনায় মামরাফির প্রতি অনেক বেশি। নাম, ডাক, তারকাখ্যাতি আর আকাশছোয়া জনপ্রিয়তা সত্বেও তাই চলাফেরা ও জীবন যাপন নেহায়েত অনাঢ়ম্বর ও চাকচিক্যহীন, সাদামাটা।

গতকাল (১৭ই ফেব্রুয়ারী) শনিবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির কিছুদিন আগে প্রবিত্র ওমরাহ হজ্জ পালন করে আসা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি। জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০১৮’-এ সংবর্ধনা অনুষ্ঠানে কক্সবাজারের হাফেজ ইয়াসিন আরাফাত খান (৮৬ দিনে হাফেজ)-এর হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন মাশরাফি। শনিবার সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

হাফেজ ইয়াসিন আরাফাত খানের হাতে ক্রেষ্ট তুলে দিচ্ছেন  মাশরাফি

অনুষ্ঠানে দেরি করে আসায় বাচ্চাদের সুরোলো কণ্ঠে কুরআন পড়া শুনতে না পারার আক্ষেপে অধিনায়ক বলেন, “এখানে প্রতিযোগীদের মতো আমার মেয়েও হুজুরের কাছে প্রবিত্র কুরআন শরীফ শিখছে। ভবিষ্যতে এ রকম আয়োজনে তেলাওয়াত শুনবো। ”

বক্তব্যে মাশরাফি আরো বলেন, “অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে। বাংলাদেশ থেকে দেশের বাইরে গিয়ে অনেকে কোরআন প্রতিযোগিতায় যখন পুরস্কার পায় তখন অনেক ভালো লাগে। এটা অমাদের জন্য গর্বের ব্যাপার। দেশের সম্মান বাড়ে। ভবিষ্যতে আশা করি এ সংখ্যা আরও বাড়বে।”

এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং দলের খেলোয়াড়দের জন্য উপস্থিত সবার কাছে দোয়া চান ক্যাপ্টেন মাশরাফি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft