1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব

গোবিন্দগঞ্জে শতাধিক স্থানে অবৈধ্য ভাবে ভূ-গর্ভস্থ থেকে বালু উত্তোলন চলছেই : হুমকির মুখে আবাদী জমি বসতবাড়ী

  • আপডেট হয়েছে : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৫৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া ও কাটাখালী নদী থেকে অবৈধ্য ভাবে প্রায় শতাধিক স্থানে বালু উত্তোলন চলছেই। নদীকে হুমকীর মূখে ফেলে ফসলি জমি ধ্বংস করে অনায়াসে একটি বালুদস্যু চক্র এ ভাবেই বালু উত্তোলন করে যাচ্ছে। অথচ প্রশানের নীরব ভূমিকায় ক্ষুব্ধ গোবিন্দগঞ্জ বাসী। ব্যাপকভাবে হুমকির মুখে পড়েছে আবাদী জমি বসতবাড়ী।

নদীর তীঁরবর্তী ফসলি জমির মালিকদের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার সাপমারা ইউপি‘র সাহেবগঞ্জ ও চকরহিমাপুরের মধ্য দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীতে প্রায় ১০ টি স্থানে জমি ও রাস্তার পার্শে শ্যালো মেশিন বসিয়ে অবৈধ্য বালু উত্তোলন করছেন। এতে করে ব্যক্তি মালিকানাধী ফসলি জমি গুলি ভেঙ্গে ধ্বসে যাচ্ছে। এ ছাড়াও যে সব জমিতে ফসল রয়েছে, সেগুলোসহ প্রায় ১ কিঃমিঃ রাস্তা বালু বহনকারী যানবাহন যাওয়া আশার কারনে ধ্বংস হয়ে যাচ্ছে।

এলাকার জমি ও বাড়ীর মালিক মিন্টু মিয়াসহ অনেকে জানান, একাধিকবার জাতীয় সংসদ সদস্য, নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এর নিকট মৌখিক ও লিখিত ভাবে অভিযোগ করা হলেও এ রির্পোট লেখা পর্যন্ত বালু উত্তোলন বন্ধ হয়নি। এ ব্যপারে প্রশাসনিক ভাবে পদক্ষেপ গ্রহন করে অবৈধ্য বালু উত্তোলন বন্ধ করার দাবী জানান ভূক্তভোগীরা।

এ ছাড়াও উপজেলার তালুককানুপুর ইউপি‘র সমসপাড়া ও চন্ডিপুর নদীতে প্রায় ২০ টি স্থানে, কাটাখালী ব্রীজের পার্শে প্রায় ৫ স্থানে, দরবস্ত ইউপি‘র বগুলাগাড়ী বাধেঁর পার্শে প্রায় ৪ টি স্থানে , শিকশহর গ্রামে প্রায় ১০ টি স্থানে, মহিমাগঞ্জ ইউপি‘র নদী ও শহরের পার্শে প্রায় ১০ টি স্থানে , হরিরামপুর ইউপি‘র বড়দহ ব্রীজের পাশ সহ বিভিন্ন জায়গায় প্রায় ৭ টি স্থানে, নাকাই ইউপি‘র প্রায় ৫ টি স্থানে , নদী থেকে ও পুকুর খননের নামে রাখালবুরুজ ইউপি‘র ধর্মপুর বাজার ও আমতলী এবং বিশপুকুর সহ প্রায় ৯ টি স্থানে, সাপমারা ইউপি‘র খলসি , তরককামাল গ্রামের করতোয়া নদী ও গোবিন্দগঞ্জ টু দিনাজপুর মহাসড়ক সংলগ্ন নদী থেকে প্রায় ১০ টি স্থানসহ শতাধিক স্থান থেকে অবৈধ্য ভাবে বালু উত্তোলন করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!