1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই – ডা. ইউনুস আলী সরকার এমপি

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. ইউনুস আলী সরকার বলেছেন গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই। একমাত্র আওয়ামী লীগ সরকার দেশে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়ন ধারা অব্যাহত রাখবেন। বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়ন পরিষদের নব-নির্মিত ভবনের শুভ-উদ্বোধন কালে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

বরিশাল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম, উপজেলা প্রকৌশলী তাহাজ্জত হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম বাবু ও আজাদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা সহ-প্রচার সম্পাদক গোলাম মোস্তফা। এছাড়াও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ডা. ইউনুস আলী সরকার এমপি পলাশবাড়ী থানা ভবন পরিদর্শন ছাড়াও জুনদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জুনদহ উচ্চ বিদ্যালয়, জুনদহ হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন শেষে মরিচাপুর হতে জুনদহ ও রামপুর হতে বাসুদেবপুর রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!