1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালেদার আইনজীবীদের ফিরিয়ে দিলেন ড. কামাল

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৮
  • ১৯০ বার পড়া হয়েছে

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল শুনানিতে আইনজীবী হিসেবে অংশ নেয়ার অনুরোধ ফিরিয়ে দিয়েছেন আইন বিশেষজ্ঞ ড. কামাল হোসেন। তবে খালেদা জিয়ার প্রতি তার সহানুভূতি থাকবে বলে বিএনপি আইনজীবীদের জানিয়েছেন তিনি।

মঙ্গলবার বেলা ১১টায় মতিঝিলের টয়োটা টাওয়ারে ড. কামাল হোসেনের ল’চেম্বারে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার আবদুর রেজাক খান, আইনজীবী সুব্রত চৌধুরী, আমিনুল ইসলামসহ কয়েকজন।

আইনজীবী সুব্রত চৌধুরী জানান, মির্জা ফখরুলসহ কয়েকজন গিয়েছিলাম স্যারের কাছে (ড. কামাল)। তিনি জানিয়েছেন, তিনি এখন ক্রিমিনাল কেস করেন না। এটা তিনি কম বোঝেন, তবে খালেদা জিয়ার প্রতি তার সিমপ্যাথি থাকবে।

খালেদা জিয়ার আপিল মামলায় প্যানেল আইনজীবীদের অন্যতম সদস্য ব্যারিস্টার একেএম এহসানুর রহমান বলেন, এ মামলায় ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন সিনিয়র কাউন্সিল হিসেবে নিযুক্ত আছেন। এরপরও দল চাইলে যে কোনো আইনজীবীকে নিয়োগ দিতে পারে।

খালেদা জিয়ার আপিল দায়েরকারী ব্যারিস্টার কায়সার কামাল জানান, আমরা এ মামলার আইনজীবী মাত্র। তাই মামলার শুনানিতে কে বা কারা থাকবেন তা অনেকাংশে দলের নেতাদের ওপর নির্ভর করছে। এ বিষয়ে ভালো বলতে পারবেন দলের মহাসচিব।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!