1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খামেনীর ‘ইসলামি বিজ্ঞানে’র সমালোচনায় প্রেসিডেন্ট হাসান রুহানি

  • আপডেট হয়েছে : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮
  • ১০৮ বার পড়া হয়েছে

আল আরাবিয়া এক প্রতিবেদনে ‘ইরানের চলতি বছরের বাজেটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ উজমা খামেনী’র ‘বিজ্ঞানকে ইসলামি করণে’ যে মোটা অঙ্কের অর্থ বরাদ্দ দিয়েছেন তার সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি’ এমনটাই বলা হয়েছে।

আল আরাবিয়া এক প্রতিবেদনে বলা হয় রুহানি আল খারেজেমি আন্তর্জাতিক মেলায় ভাষণ দেওয়ার সময় বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ব্যয় দেশের উন্নতিতে কোনো ভূমিকা রাখছে না। তিনি বিজ্ঞানকে ‘ইসলামি’ ছাপ দেওয়ার চেষ্টাকে ব্যর্থ প্রচেষ্টা বলে আখ্যা দিয়েছেন।

প্রতিবেদনের সূত্র মতে ইরানের প্রেসিডেন্ট বলেন, বিজ্ঞানের গবেষণায় উগ্রগতি প্রয়োজন। গাড়িতে কুুরআন রাখলেই ইসলামি গাড়ি হয়ে যায় না। তিনি জ্ঞানকে ইসলামিক আর অনৈসলামিক পার্থক্য করার জন্যও কঠোর সমালোচনা করেন।

প্রতিবেদনে আরো হাসান রুহানি বলেন, বিজ্ঞানের উৎস কুরআন অথবা ধর্মের মাঝে অন্বেষণ করা অথবা যেকোনো ধরণের বিজ্ঞানের মূলকে কুরআনের আয়াত অথবা ধর্মীয় বর্ণনায় অন্বেষণ করা উচিত নয়। কিছু লোক মোটা অঙ্কের অর্থ খরচ করে পদার্থবিদ্যা ও রসায়নকে ইসলামি বানাতে চাচ্ছে। বীজগণিত বীজগণিতই এবং গণিত গাণিতই থাকবে।

উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতা বিশ্ববিদ্যালয়গুলোতে সামাজিক বিজ্ঞান পড়ানোর কঠোর বিরোধী। তিনি বরাবরই ইসলামি শিক্ষার দাবি তুলে আসছেন। ইরানে আগামী অর্থ বছরে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য নির্ধারিত অর্থ ১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!