1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছরের ইতিহাসে এ সফর একটি মাইলফলক: রাষ্ট্রপতি - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় তরুণদের উদ্যোগে সবুজ পণ্যের বাজার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন

কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছরের ইতিহাসে এ সফর একটি মাইলফলক: রাষ্ট্রপতি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রোহিঙ্গা সংকট অবসানে মিয়ানমারের ওপর চাপ দিতে সুইজারল্যান্ডের অব্যাহত সমর্থন কামনা করেছেন।

বঙ্গভবনের একজন মুখপাত্র আবদুল হামিদের বরাদ দিয়ে বলেন, ‘বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের স্বদেশ ভূমি রাখাইনে নিরাপদ ও মর্যাদাসহকারে প্রত্যাবাসনে রাষ্ট্রপতি সুইজারল্যান্ডের সমর্থন কামনা করেন।’ সোমবার রাতে বঙ্গভবনে নৈশভোজের প্রাক্কালে সুইজারল্যান্ডের সফররত প্রেসিডেন্ট অ্যালেন বেরসের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। খবর বাসসের।

রাষ্ট্রপতি আবদুল হামিদ আয়োজিত এই নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, মন্ত্রী, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোহিঙ্গা সমস্যাকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ বলেন, মায়ানমারের সামরিক বাহিনীর বর্বরতার শিকার হয়ে গত বছরের আগস্ট থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেয়।

সুইজারল্যান্ডের প্রেসিডেন্টকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি হামিদ বলেন, বন্ধুপ্রতীম দু’দেশের মধ্যেকার কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছরের ইতিহাসে এ সফর একটি মাইলফলক।

সুইস প্রেসিডেন্টের এ সফর আগামী দিনগুলোতে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে খুবই কার্যকর ভূমিকা রাখবে বলে আবদুল হামিদ আশা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সুইজারল্যান্ড সরকারের সমর্থন এবং ১৯৭২ সালের ১৩ মার্চ স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সুইজারল্যান্ডের সহায়তার প্রশংসা করেন।

আবদুল হামিদ বলেন, বাংলাদেশ জাতিসংঘে বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে বিশেষ করে শান্তি, নিরাপত্তা, সন্ত্রাস দমন, জলবায়ু পরিবর্তন, অভিবাসন এবং উন্নয়ন খাতে সুইজারল্যান্ডের সঙ্গে একযোগে কাজ করতে চায়।

বাংলাদেশ-সুইজারল্যান্ড বিজনেস ফোরামের বৈঠকের কথা উল্লেখ করে ভবিষ্যতে এ দেশে সুইস বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে আবদুল হামিদ আশা প্রকাশ করেন। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে আগামী দিনগুলোতে ব্যাপক সহায়তা নিয়ে সুইজারল্যান্ড এগিয়ে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

প্রেসিডেন্ট বেরসে রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন এবং এ সংকট অবসানে সর্বাত্মক সমর্থনের আশ্বাস প্রদান করেন।

পরে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট পরিদর্শক বইতে স্বাক্ষর করেন।

সাক্ষাৎ শেষে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীরা রাষ্ট্রপতি হামিদ আয়োজিত নৈশভোজে অংশ নেন। তারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!