1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর

কাতার গেলেন জাতীয় ফুটবলাররা

  • আপডেট হয়েছে : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্পের জন্য কাতারের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বুধবার বেলা তিনটায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকা ছাড়েন মামুনুল ইসলাম, তৌহিদুল আলম সবুজরা। ১৪ মার্চ পর্যন্ত কাতারে ক্যাম্প করবেন বাংলাদেশের অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ওর্ডের শিষ্যরা।

সেপ্টেম্বরে ঘরের মাঠে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে দীর্ঘ মেয়াদে পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যার অংশ হিসেবে ২৭ মার্চ লাওসের বিপক্ষে মামুনুলরা খেলবে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ। লাওসের মাঠে ম্যাচটির আগে প্রথমে কাতার ও পরে থাইল্যান্ডেও ক্যাম্প করবে ফুটবলাররা।

দেশ ছাড়ার আগে মঙ্গলবার কোচ অ্যান্ড্রু ওর্ড কাতার সফরের জন্য ২৪ সদস্যদের দল ঘোষণা করেন। যেখানে ইনজুরি ও ফিটনেস সমস্যাসহ নানা কারণে জাহিদ হোসেন, হেমন্ত ভিনসেন্ট, তকলিস আহমেদের মতো তারাকার ঠাঁই হয়নি। এছাড়া আবাহনী লিমিটেডের খেলোয়াড়দের বাইরে রেখে গড়া হয়েছে দল। ৭ মার্চ আবাহনীর এএফসি কাপের ম্যাচ। তাই তাদের বাইরে রাখা হয়েছে। সাপোর্ট স্টাফসহ কাতারে অবস্থান করবে ৩২ সদস্যের দল।

কাতার সফরকারী বাংলাদেশ দল :

গোলরক্ষক : আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান, মাহফুজ হাসান প্রীতম।

রক্ষণভাগ : মনজুর রহমান মানিক, সাদ্দাম হোসেন অ্যানি, উত্তম কুমার বণিক, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, রহমত মিয়া, নুরুল নাইয়ুম ফয়সাল, সুশান্ত ত্রিপুরা।

মধ্যমাঠ : মামুনুল ইসলাম মামুন, ফয়সাল মাহমুদ, আলী হোসেন, জামাল ভূঁইয়া, মোহাম্মদ ইব্রাহীম, মোহাম্মদ স্বাধীন, রহিম উদ্দিন, মাসুক মিয়া জনি, মোহাম্মদ আবদুল্লাহ।

ফরোয়ার্ড : বিপলু আহমেদ, মাহবুবুর রহমান, জাফর ইকবাল ও তৌহিদুল আলম সবুজ।

সাপোর্ট স্টাফ : সত্যজিৎ দাস রুপু (ম্যানেজার), অ্যান্ড্রু ওর্ড (প্রধান কোচ), মাহবুব হোসেন রক্সি (সহকারী কোচ), জেসন ব্রাউন (গোলরক্ষক কোচ), মারিও লেমস (ফিটনেস কোচ), শজিব শামস বকসি (ফিজিও), অশিক রহমান সিদ্দিকী (ইন্টারপ্রেটর), মো. মহসিন (কিটম্যান)।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!