1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎ তারাগঞ্জে নিহত মনজুরুল ও ভারসাম্যহীন হাসান:দুই পরিবার পাশে বিএনপি গাইবান্ধায় ঘাঘট পাড়ে বারুনীর মেলা পলাশবাড়ীতে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বসতবাড়ী পরিদর্শনে ইউএনও শেখ জাবের আহমেদ গাইবান্ধায় অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা

  • আপডেট হয়েছে : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৫৩ বার পড়া হয়েছে

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিন পরিদর্শনে কক্সবাজারে ইউরোপীয় পার্লামেন্টের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের একাংশ। ঢাকার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দূতাবাসের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার সকালে কক্সবাজারে আসেন তারা। এর আগে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রতিনিধি দলের সদস্যরা। এছাড়া প্রতিনিধিদেলের একটি অংশ বাংলাদেশ হয়ে মায়ানমার যাবেন। সূত্র জানায়, ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট শুরু থেকেই রোহিঙ্গা সঙ্কটের সমাধানের আহ্বান জানিয়ে আসছে। সে কারণে এখন রোহিঙ্গাদের বাস্তব অবস্থা দেখতে চায় ইউরোপীয় পার্লামেন্ট।

এই প্রতিনিধিদলে উচ্চপর্যায়ের ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার, বৈদেশিক সম্পর্ক ও বাণিজ্যবিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রধানরা রয়েছেন। বাংলাদেশ সফর শেষে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার ও বাণিজ্যবিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রধানরা মায়ানমার যাবেন।

ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক সাব কমিটির সভাপতি পিয়ার এন্টনি পেনজারির নেতৃত্ব প্রতিনিধিদলে রয়েছেন জেকহিম জিলিয়ার, সোরায়া পোস্ট, বারবারা লকবাইলার, উরমাস পায়েট, মার্ক তারাবেলা, জেন ল্যাম্ববার্ট, জেমস নিকলসন, রির্চাড করবেট, ওয়াজিদ খান, সাজ্জাদ করিম প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলে চারটি গ্রুপের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন। ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার সংক্রান্ত উপকমিটি, পররাষ্ট্রবিষয়ক কমিটি, দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক প্রতিনিধি এবং দক্ষিণ এশিয়াবিষয়ক প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন। তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর চারটি উপদলের মধ্যে তিনটি দল ঢাকায় ফিরে কানেক্টিং ফ্লাইটে মায়ানমার সফরে যাবে। প্রতিনিধি দলের সদস্যরা মায়ানমার কর্তৃপক্ষের সঙ্গে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করবেন। রাখাইনে রোহিঙ্গাদের নিরাপত্তায় মায়ানমার সরকার কি ধরনের পদক্ষেপ নিয়েছে, তারা সেখানে গিয়ে পর্যবেক্ষণ করবেন।

ইইউ দূতাবাসের কর্মকর্তা জানান, সকালে প্রতিনিধিদলের অনেকেই কক্সবাজার রওনা দিয়েছেন। বাকিদের কেউ কেউ বিকেলে কক্সবাজার যাবেন। এছাড়া ১১ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের বেশ কয়েকজন শনিবারই ঢাকায় পৌঁছেছেন। বাকিরা রবিবার ঢাকায় পৌঁছার পর কক্সবাজার যাবেন। কক্সবাজারের পর প্রতিনিধি দলের সদস্যরা আগামীকাল কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

এছাড়া ইউরোপীয় পার্লামেন্টের দক্ষিণ এশিয়াবিষয়ক কমিটির চেয়ারপারসন জিন ল্যাম্বার্টের নেতৃত্বাধীন কমিটি কক্সবাজার সফরের পর ঢাকায় ফিরে সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী, রাজনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। ইউরোপীয় পার্লামেন্টের এই প্রতিনিধিদলের বিএনপির চেয়ারপারসনের সঙ্গে ১৪ ফেব্রুয়ারি দেখা করার কথা ছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিনিধিদলের সদস্য কক্সবাজারে থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সেখান থেকে ঢাকায় ফিরে ১৪ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করবেন তারা। তারা আগামী ১৫ ফেব্রুয়ারি ফিরে যাবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft