1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেসার মৃত্যুতে শোক ও গভীর দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বেগম ফজিলাতুন্নেসার মৃত্যুর খবর পেয়েই শোক প্রকাশ করেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মায়ের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

৯২ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে মারা যান বেগম ফজিলাতুন্নেসা। তিনি চার ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

না ফেরার দেশে ওবায়দুল কাদেরের মা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেসা (৯২) না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)।

সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর। আজ মঙ্গলবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

গত ২৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় নোয়াখালীর নিজ বাড়িতে বাড়িতে স্ট্রোক করেন তিনি।

সোমবার দুপুর ৩টার দিকে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে নেয়া হয় তাকে। সন্ধ্যায় হাসপাতালে গিয়ে মায়ের পাশে দীর্ঘ সময়ও কাটান ওবায়দুল কাদের। এ সময় তিনি মায়ের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানান রোগে ভুগেছেন বেগম ফজিলাতুন্নেসা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!