1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ইসলাম নিয়ে মালয়েশীয় র‌্যাপারের কুরুচিপূর্ণ ভিডিও, অতঃপর গ্রেপ্তার - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎ তারাগঞ্জে নিহত মনজুরুল ও ভারসাম্যহীন হাসান:দুই পরিবার পাশে বিএনপি

ইসলাম নিয়ে মালয়েশীয় র‌্যাপারের কুরুচিপূর্ণ ভিডিও, অতঃপর গ্রেপ্তার

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

ইসলাম নিয়ে বিদ্বেষপূর্ণ ভিডিও নির্মাণের অভিযোগে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ার একজন র‌্যাপারকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে, লুনার বা চন্দ্র নববর্ষকে কুকুরের সঙ্গে তুলনা করতে গম্বুজ বিশিষ্ট একটি ভবনের সামনে কুকুরের মুখোশ পরিধান করে কয়েকজন ড্যান্সার কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করছেন।

বৃহস্পতিবার দেশটির রাজধানী কুয়ালালামপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিতর্কিত ওই র‌্যাপারের নাম ওয়েই মেংচিয়ে। স্টেজে তিনি নেমেইয়ি নামে পরিচিত। তিনি দেশটির জাতিগত চীনা সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্য।

ভিডিওটিতে দেখা যায়, একটি মসজিদের পাশে একটি চেয়ারে বসে মেনেইয়ি কুকুরের মতো করে ঘেউ ঘেউ করছেন। এসময় কুকুরের মুখোশ পরা কালো কাপড়ে সজ্জিত কিছু নর্তকী নাচতেছেন এবং তাদের মধ্যে দু’জন যৌন অঙ্গভঙ্গি করছেন।

বর্তমানে এশিয়ার বিভিন্ন দেশে, বিশেষ করে আরব দেশগুলোতে লুনার বা চন্দ্র নববর্ষ উদযাপন করা হচ্ছে। ভিডিওটিকে চন্দ্র নববর্ষকে কুকুরের বছর শুরু হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ার একটি মসজিদের সামনে থেকে ভিডিওটির চিত্রায়ণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

দেশটি পুলিশ জানিয়েছে, ধর্মীয় অনুভূতি আঘাত এবং আক্রমণাত্মক বার্তা প্রেরণের জন্য জাতিগত চীনা সংখ্যালঘু এই গায়কের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

অভিযোগ প্রমাণিত হলে তার এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

কয়েকদিন আগে ইউটিউবে ভিডিওটি পোস্ট করা হয়। ইসলামকে অপমানের কথা অস্বীকার করে এই র‌্যাপার বলেছেন যে ভিডিওটির পটভূমিতে দৃশ্যমান গম্বুজবিশিষ্ট ভবনটি মসজিদ নয়। এটি প্রধানমন্ত্রীর কার্যালয়।

ভিডিওটি নিয়ে দেশটির উপ প্রধানমন্ত্রী ও জনসাধারণের তীব্র সমালোচনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। ১০ ফেব্রুয়ারি ইউটিউবে এটি মুক্তি পাওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৯,৫০,০০০ এরও বেশি বার দেখা হয়েছে।

লুনার নববর্ষ মালয়েশিয়ার একটি প্রধান উদযাপন। দেশটির জনসংখ্যার এক চতুর্থাংশ চীনা জনগোষ্ঠীর।

নেমেইয়ি বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। ইসলামের অপমান করার অভিযোগে ২০১২ সালেও তাকে কয়েক দিনের জন্য আটক করা হয়েছিল।

মালয়েশিয়া সাধারণত মডারেট বা মধ্যপন্থী ইসলামকে অনুশীলন করে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে ধর্মীয় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। রক্ষণশীল ইসলামি দৃষ্টিভঙ্গির মানুষের সংখ্যা যেমন বেড়েছে তেমনি এর বিরোধিতাকারীদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft