1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ইন্দোনেশিয়ায় পর্যটকবাহী বাস উল্টে নিহত ২৭ - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎ তারাগঞ্জে নিহত মনজুরুল ও ভারসাম্যহীন হাসান:দুই পরিবার পাশে বিএনপি গাইবান্ধায় ঘাঘট পাড়ে বারুনীর মেলা পলাশবাড়ীতে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বসতবাড়ী পরিদর্শনে ইউএনও শেখ জাবের আহমেদ গাইবান্ধায় অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ইন্দোনেশিয়ায় পর্যটকবাহী বাস উল্টে নিহত ২৭

  • আপডেট হয়েছে : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৫৭ বার পড়া হয়েছে

ইন্দোনেশিয়ার জাভায় পর্যটকবাহী একটি বাস পাহাড় থেকে পড়ে উল্টে গেলে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। পুলিশ বলছে, বাসটি পাহাড় থেকে নিচে পড়ে যাওয়ার আগে একটি মোটরসাইকেলকেও ধাক্কা দেয়। তারা বলছে, দুর্ঘটনার সময় বাসটির ব্রেক ঠিকমতো কাজ করছিল না। খবর এবিসি নিউজের।

পশ্চিম জাভায় শনিবার এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। কর্মকর্তারা বলছেন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় পুলিশ প্রধান মুহাম্মদ জনি বলেছেন, পশ্চিম জাভা প্রদেশের সুবাং এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, পুলিশ, সেনা ও মেডিকেল কর্মকর্তারা উল্টে যাওয়া বাসটি থেকে আহতদের উদ্ধার করছে। কর্মকর্তারা বলছেন, বাসটিতে ৪০ জনের বেশি স্থানীয় পর্যটক ছিলেন। তারা বলছেন, পশ্চিম জাভার জনপ্রিয় পাহাড়ি রিসোর্ট তাংকুবান পেরাহু থেকে রাজধানী জাকার্তার দক্ষিণে তানগেরাং শহরে যাচ্ছিল বাসটি।

পুলিশ প্রধান জনি বলেন, কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে সেটি আমরা খতিয়ে দেখছি। তবে প্রাথমিক তদন্তে দেখা গেছে পাহাড়ে ওঠার সময় বাসটির ব্রেক ঠিকমতো কাজ করছিল না। ফলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে ঘাসের জমিতে পড়ে যাওয়ার আগে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

তিনি বলেন, নিহত ব্যক্তিদের অধিকাংশেরই তাৎক্ষণিক মৃত্যু ঘটে।

এদিকে পুলিশ বলছে, ওই দুর্ঘটনায় সামান্য আঘাত পাওয়া বাসের চালককে জিজ্ঞাসাবাদ করছে তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft