1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আটক নন, সোহেল ‘নিরাপদে’ আছেন - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় তরুণদের উদ্যোগে সবুজ পণ্যের বাজার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন

আটক নন, সোহেল ‘নিরাপদে’ আছেন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৭০ বার পড়া হয়েছে

বিএনপির যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন নবী খান সোহেলের আটক নিয়ে দিনভর নানা গুঞ্জন শেষে জানা গেল তিনি ‘নিরাপদে’ আছেন। খালেদা জিয়ার সিলেট সফর থেকে সোমবার রাতে ঢাকা ফেরেন সোহেল। এরপর মালিবাগ থেকে ডিবি পুলিশ তাকে আটক করে- এমন খবর ছড়িয়ে পড়ে। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের একাধিক নেতাও মঙ্গলবার সকালে একই তথ্য জানান।

সকালে স্বেচ্ছাসেবক দলের সাবেক দফতর সম্পাদক এবং সোহেলের ব্যক্তিগত সহকারী আখতারুজ্জামান বাচ্চু  সংবাদ মাধ্যম ে বলেন, ‘সিলেট থেকে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরের সঙ্গে ঢাকা ফেরেন হাবীন-উন নবী খান সোহেল। এরপর ভোরে মালিবাগ বাজার এলাকা থেকে তাকে ডিবি পুলিশ আটক করে বলে শুনেছি। তবে ডিবির সঙ্গে যোগাযোগ করে আমরা তাকে পাইনি। পরিবারের সদস্যরাও তার অবস্থান জানাতে পারছেন না। আমরা বিষয়টি নিয়ে খোঁজ-খবর নিচ্ছি।’

এরপর নয়াপল্টন কার্যালয়ে রিজভী তো সংবাদ সম্মেলন করেই দাবি করেন, ‘হাবীব-উন নবী সোহেলকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে। তার কোনো সন্ধান আমরা পাচ্ছি না।’

তিনি পুলিশ প্রসাশনের প্রতি সোহেলকে খুঁজে দেয়াও দাবি জানান।

তবে দলের সংশ্লিষ্ট সূত্র বিকেলে জানিয়েছে, হাবীব-উন নবী সোহল আটক হননি। তিনি রাজধানীতেই আছেন এবং নিরাপদে আছেন।

অবশ্য বিকেলে আখতারুজ্জামান বাচ্চুও বলেন, ‘সোহেল ভাই ‘সেভ’ আছেন, নিরাপদে আছেন। তিনি আটক হননি।’

স্বেচ্ছাসেবক দলের নেতা মীর শরাফত আলী শফুও জানান, ভাই (হাবীব-উন নবী খান সোহেল) ঢাকাতেই আছেন। নিরাপত্তার স্বার্থে প্রকাশ্যে আসছেন না।

হাবিব-উন নবী খান সোহেলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। গত ৩০ জানুয়ারি হাইকোর্ট মোড়ে পুলিশের প্রিজনভ্যানে হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের তিনটি মামলারই আসামি তিনি।

রাজধানীর পল্টন, মিরপুর, মতিঝিল, ডেমরা, আদাবর ও কালসী থানায় দায়ের মামলায় উচ্চ আদালত থেকে তিনি সম্প্রতি জামিনে মুক্তি পান। ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত হাবীব-উন নবী সোহেলের বিরুদ্ধে তদন্তাধীন ও অভিযোগ গঠন হওয়া ১১০টির মত মামলা রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!