1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আইন অনুযায়ী নির্বাচনে যেতে না পারলে সরকার দায়ী নয় - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

আইন অনুযায়ী নির্বাচনে যেতে না পারলে সরকার দায়ী নয়

  • আপডেট হয়েছে : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৬৪ বার পড়া হয়েছে

সরকার এতো ভীত নয় যে কাউকে বাইরে রেখে নির্বাচন করতে যাবে। তবে আইন অনুযায়ী যদি কেউ নির্বাচনে যেতে না পারে তার দায়ভার সরকার নেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

রোববার (১১ ফেব্রুয়ারি) জাতীয় আইন প্রশিক্ষণ কেন্দ্রে জেলা জজদের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়া নির্বাচনে যেতে পারবে কি পারবে না এ বিষয়ে উচ্চ আদালতের দুইটি রায় আছে। সে রায় অনুয়ায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশন। আইন সম্পূর্ণ স্বাধীন। আইন আইনের মতো চলবে। অনর্থক হুমকি-ধামকিতে তা পরিবর্তন হবে না।

তিনি বলেন, আদালত খালেদাকে সাজা দিয়েছেন। নিয়ম অনুযায়ী তিনি এখন আপিল করবেন। আপিল গ্রহণের পর তিনি জামিন চাইলে আবেদন করতে পারেন। এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন আদালত। সেখানে সরকারের তো কিছু করার নেই। অনর্থক হুমকি-ধামকি দিয়ে সরকারকে আইনবিরোধী কিছু করার চাপ দিয়ে কোনো লাভ নেই।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আইন সচিব আবু সালেহ মোহাম্মদ জহুরুল হক ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক বিচারপতি মুসা খালেদ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft