1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বিদ্যুৎ উৎপাদনসহ সবক্ষেত্রে দেশকে পিছিয়ে দিয়েছিল বিএনপি: প্রধানমন্ত্রী - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু

বিদ্যুৎ উৎপাদনসহ সবক্ষেত্রে দেশকে পিছিয়ে দিয়েছিল বিএনপি: প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৫৩ বার পড়া হয়েছে

‘শুধুমাত্র শিক্ষা নয়, খাদ্য ও বিদ্যুৎ উৎপাদনসহ সব ক্ষেত্রে দেশকে পিছিয়ে দিয়েছিল বিএনপি, সরকারের মেয়াদের শেষ সময় বলে চাপ দিয়ে অহেতুক কোনো দাবি আদায় করা যাবে না, নীতিমালা অনুযায়ী সব হবে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

‘কোথায় কোনটা সরকারি করতে হবে সেটাও একটা নীতিমালার ভিত্তিতে হবে। যখন তখন যে কেউ দাবি করলে সেটা তো পূরণ করা সম্ভব না। এটা সবাইকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে।’

‘আওয়ামী লীগ শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর আমরা কতগুলো পদক্ষেপ নিয়েছি। কারো দাবি করতে হয়নি, আন্দোলন করতে হয়নি- তার আগেই করে দিয়েছি।’

প্রধানমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ যতক্ষণ ক্ষমতায় আছে কাউকে বঞ্চিত করেনি, কাউকে বঞ্চিত করবে না। সঙ্গে সঙ্গে আমি এটুকু বলব, চাপ দিয়ে কিন্তু কেউ কিছূ আদায় করতে পারবেন না। কেউ যদি মনে করেন, এটা সরকারের শেষ বছর- কাজেই এমনি দাবি করলেই আমরা সব শুনে ফেলব, আমি কিন্তু ক্ষমতার পরোয়া করি না, আমি এটা বলে দিচ্ছি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষিত জাতি ছাড়া একটা দেশে উন্নয়ন সম্ভব নয়। মেধাশূন্য দেশ এগিয়ে যেতে পারে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়তে জাতির পিতা মাত্র কয়েক বছর সময় পেয়েছিলেন। তিনি তখনই প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছিলেন। তিনি নারী শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে তাদের শিক্ষাও অবৈতনিক করেছিলেন।

এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানান।

শেখ হাসিনা বলেন, আমরা জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই কাজ করে যাচ্ছি। প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। শিক্ষার প্রসারে আমরা বহুমুখী ব্যবস্থা নিয়েছি।

তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষকদের চিন্তায় আরও আধুনিক হতে হবে।

বঙ্গভবনে মনোনয়নের সিদ্ধান্তপত্র আনুষ্ঠানিকভাবে পৌঁছে দিলেন প্রধানমন্ত্রী
বঙ্গভবনে পৌঁছে রাষ্ট্রপতি আবদুল হামিদকে আরেক মেয়াদে রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়নের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সিদ্ধান্ত সংক্রান্ত চিঠি তাঁর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, প্রধানমন্ত্রী ফুলের তোড়া দিয়ে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতিও প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকেই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দলের প্রার্থী মনোনীত করেছে আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বুধবার (৩১ জানুয়ারি) রাতে আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। ১৮ ফেব্রুয়ারি এই নির্বাচন হবে।

বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, সভায় সর্বসম্মতভাবে মো. আবদুল হামিদকেই আগামী রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী, ৮ বারের নির্বাচিত সংসদ সদস্য বর্তমান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের নাম প্রস্তাব করলে দলের সিনিয়র সদস্য তোফায়েল আহমেদ তা সমর্থন করেন। জাতির বৃহত্তর স্বার্থে এ বিষয়ে সকলে একমত হন।’

গত ২৫ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) ১৮ ফেব্রুয়ারি ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য করে তফসিল ঘোষণা করে।

ঘোষিত তফসিল অনুযায়ী আগ্রহী প্রার্থীরা ৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ৭ ফেব্রুয়ারি যাচাই বাছাইয়ের পর ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

নির্বাচনী তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদা বলেন, ‘সম্প্রতি দু’জন সংসদ সদস্য মারা যাওয়ায় ৩৫০ আসনের সংসদের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে ৩৪৮ জন। বিদ্যমান সদস্য সংখ্যা দিয়েই জাতীয় সংসদ রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারবে।’

বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ আগামী ২৩ এপ্রিল শেষ হবে। সংবিধান অনুযায়ী ২৪ জানুয়ারি থেকে ৩০ দিনের মধ্যে অবশ্যই রাষ্ট্রের সর্বোচ্চ এই পদে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এদিকে এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেলে অমর একুশে বইমেলার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার, স্মারক ও সার্টিফিকেট তুলে দেন প্রধানমন্ত্রী।
এদিকে তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ৫ ফেব্রুয়ারি। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৭ ফেব্রুয়ারি। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি। নির্বাচন হবে আগামী ১৯ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, ২০১৩ সালে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর ২৪ মার্চ থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান ছিলেন আবদুল হামিদ। পরে ২২ এপ্রিল তিনি বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। আর তিনি দায়িত্ব গ্রহণ করেন ২৪ এপ্রিল। আগামী ২৩ এপ্রিল তার ৫ বছর মেয়াদ পূর্ণ হবে। আবদুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার আগে ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং স্পিকার হিসেবে দু’বার দায়িত্ব পালন করেন।

স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আবদুল হামিদসহ ২০ মেয়াদে ১৭ জন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। দ্বিতীয় মেয়াদে ২১তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft