সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন

গোবিন্দগঞ্জে অভিনব কায়দায় ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে ২ ইরানী নাগরিক প্রাইভেট কারসহ আটক

  • আপডেট হয়েছে : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৬২ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে অভিনব কায়দায় টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে ২ ইরানী নাগরিক ও তাদের প্রাইভেট কারসহ গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।আটকৃত ইরানী নাগরিকের নাম আমরুল ও মরিয়ম।

থানা ও অভিযোগ সূত্রে জানা গেছে,উপজেলার কোমারপুর বাজারে পুরাতন কাগজ ও ভাংরি মালামাল কেনার জন্য পাইকারী মহাজন বগুড়া জেলার কাহালু উপজেলার ওসমান আলী মন্ডলের ছেলে জিয়াউর রহমান আজ দুপুর ১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে কোমরপুর বাজারের রফিকুল ইসলামের দোকানে মালামাল কেনার জন্য অবস্থান করার এক পর্যায়ে দোকানের সামনে সিলভার কালারের প্রাইভেট কারে থাকা ইরানী নাগরিক আমরুল ও মরিয়ম এক হাজার টাকার নোট দেখায় ও তাদের ভাষায় ও এলেমেলো কথা বলতে থাকে ।এসময় বিদেশী নাগরিক হওয়ায় পাইকারী মহাজন পাশে থাকা লোকজন ভাবে সে হয়ত টাকা খুচরা দিতে অনুয়ন বিনয় করছে ।এসময় টাকা খুচরা দেয়ার জন্য মহাজন জিয়াউর এক শত টাকা নোটের১০ হাজার টাকার বান্ডিল ও একলক্ষ টাকার একটি বান্ডিল বের করলে ইরানী দ্বয় তার হাত থেকে এক লক্ষ টাকার বান্ডিল নিয়ে পিন খুলে এলোমেলো করে ৬০হাজার টাকা নিয়ে বাকি ৪০ হাজার টাকা দোকানের সামনে ছড়িয়ে ছিঁটিয়ে ফেলে দিয়ে ইরানীনাগরিক দ্বয় দ্রুত প্রাইভেট কার নিয়ে গোবিন্দগঞ্জের দিকে পালিয়ে যায়।এ ঘটনায় হতবাক ঘটনাস্থলের লোকজন পিছু পিছু ধাওয়া করে ও পুলিশকে জানায়।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ওই লোকদের সাথে ধাওয়া করে উত্তর বাসষ্ট্রান্ডে পৌঁছিলে ওই প্রাইভেট কারের চাকা পামচার হলে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাদেরকে প্রাইভেট কারসহ আটক করতে করে থানায় আনে। তার কাছে বেশ কিছু ডলার,টাকা ও পাসপোর্ট উদ্ধার করে পুলিশ। এ ব্যপারে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আজ সন্ধায় গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে।

বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম সাংবাদিকদের জানান,এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য’গত বছর একি কায়দায় টিনের দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা ছিনেয়ে নেয়ার অভিযোগে ৩ ইরানী অভিনব প্রতারক আটক হয়ে দীর্ঘ দিন জেল হাজতে ছিল।ধারনা করা হচ্ছে আটককৃতরা ইন্টারন্যাশনাল অভিনব ছিনতাই চক্রের সদস্য।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft