
খালেদা জিয়ার রায়কে ঘিরে সম্ভাব্য নৈরাজ্য-বিশৃঙ্খলা মোকাবেলায় আওয়ামী লীগ,সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ জাসদের নেতাকর্মীরা যৌথভাবে বৃহস্পতিবার দিনব্যাপী পলাশবাড়ী উপজেলা সদরের চৌমাথা ও জনতাব্যাংক মোড়ে অবস্থান করে।
এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান,সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,সহ-সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,সহ-সভাপতি শহিদুল ইসলাম সরকার বাদশা,সহ-সভাপতি এনামুল হক মকবুল,সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন সরকার ও প্রচার সম্পাদক হাবিবুর রহমান লাভলু ও উপজেলা কৃষক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হামিদুল হক মন্ডলসহ আওয়ামী লীগ-সহযোগি ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং উপজেলা জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান,সাধারণ সম্পাদক আব্দুল জলিল সরকার বাদশা,জাসদ ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান রুবেল ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেন বাবুসহ বিপূল সংখ্যক নেতাকর্মি-সমর্থকরা অবস্থান করে।
অপরদিকে; সদরের জনতা ব্যাংক মোড়ের পৃথক স্থানে উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলী মোস্তফা রেজা গোলাপ বিএসসি,সাংগঠনিক সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল ও কোষাধ্যক্ষ আব্দুল মজিদ সরকার বাবলু’র নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা অবস্থান করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।










