1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রাজশাহীতে অতিরিক্ত ‘মদপানে’ প্রাণ গেল কলেজছাত্রীর, আটক হল দুই সহপাঠী! - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

রাজশাহীতে অতিরিক্ত ‘মদপানে’ প্রাণ গেল কলেজছাত্রীর, আটক হল দুই সহপাঠী!

  • আপডেট হয়েছে : শনিবার, ১৩ জানুয়ারি, ২০১৮
  • ৬৭ বার পড়া হয়েছে

এবার রাজশাহী মহানগরী অতিরিক্ত ‘মদপানে’ এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নগরীর ডাশমারি এলাকার নিজ বাড়ি থেকে রিতু খাতুনের (২০) ওই ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

অতিরিক্ত ‘মদপানে’ ওই কলেজছাত্রীর মৃত্যু হয়েছে বলে পুলিশ বলছে।

রিতু মতিহার থানার ডাশমারী পূর্বপাড়া মহল্লার মৃত নেকবর হোসেনের মেয়ে। তিনি কমেলা হক ডিগ্রি কলেজের ছাত্রী ছিলেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক তরুণীসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

মতিহার থানার ওসি মেহেদী হাসান বলেন, স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী রিতু নেশাগ্রস্ত ছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, শুক্রবার রাতে মির্জাপুর কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় তলায় সুরমা বেগম (২০) নামের এক তরুণীর বাসায় মদপান করেন রিতু।

সকালে অসুস্থ হয়ে পড়লে রিতুর মাকে খবর দেন সুরমা। বাড়িতে যাওয়ার পর রিতু মারা যান।

ওসি বলেন, লাশ উদ্ধারের সময় তার শরীরে মদের গন্ধ পাওয়া গেছে। এছাড়াও সুরমার বাড়িতে যে ঘরে রিতু ছিলেন সেখানেও মদের বোতল পাওয়া গেছে।

সুরমার বাসায় মাঝেমধ্যে গিয়ে রিতু থাকতেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন, বলেন ওসি।

ওসি বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রিতুর লাশের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুরমা বেগম ও রেজাউল নামের রিতুর দুই সহপাঠীকে আটক করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft