1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
যুক্তরাষ্ট্র-ফিলিস্তিন উন্মুক্ত রাজনৈতিক যুদ্ধ, পৃথিবীর সব অর্থ দিলেও জেরুজালেম দেব না: ফাতাহ - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

যুক্তরাষ্ট্র-ফিলিস্তিন উন্মুক্ত রাজনৈতিক যুদ্ধ, পৃথিবীর সব অর্থ দিলেও জেরুজালেম দেব না: ফাতাহ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০১৮
  • ৬২ বার পড়া হয়েছে

পুরো পৃথিবীর সব অর্থ দেওয়া হলেও জেরুজালেম ত্যাগ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন ফাতাহ। যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিস্তিন একটি উন্মুক্ত রাজনৈতিক যুদ্ধে নিয়োজিত রয়েছে বলে মন্তব্য।

যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি দেন ফাতাহের কেন্দ্রীয় কমিটির সদস্য আজম আল আহমেদ। একই সঙ্গে তিনি জেরুজালেম বিষয়ে ট্রাম্প প্রশাসন তার সিদ্ধান্ত না পাল্টালে মধ্যপ্রাচ্যে কোনো ধরনের শান্তি প্রক্রিয়ায় ওয়াশিংটনকে মধ্যস্থতাকারী হিসেবে মেনে নেওয়া হবে না বলেও জানান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার ফিলিস্তিনকে তার দেশের অর্থ সহায়তা বন্ধের হুমকির পরিপ্রেক্ষিতেই ফাতাহ নেতা আজম আল আহমেদ ওই মন্তব্য করেছেন।

ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় যুক্তরাষ্ট্র জাতিসংঘের নির্দিষ্ট সংস্থার মাধ্যমে বছরে কয়েকশ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়ে থাকে। গত বছর দেশটি ফিলিস্তিনকে ৩৬৮ মিলিয়ন ডলার প্রদান করেছিল।

জেরুজালেম ইস্যুতে ফিলিস্তিন সরকারকে চাপে ফেলে শান্তি আলোচনায় ফেরাতেই এ অর্থ সহায়তা স্থগিতের ওই হুমকি দিয়েছেন ট্রাম্প। তবে এ হুমকি সত্ত্বেও জেরুজালেম ত্যাগ করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ফাতাহর ওই কর্মকর্তা।

আল আহমেদ বলেন, ‘ফিলিস্তিন নেতৃত্ব কখনোই জেরুজালেম ত্যাগ করবে না এবং যুক্তরাষ্ট্রের তরফে বলপ্রয়োগের তোয়াক্কা না করে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ায় মার্কিন মধ্যস্থতা প্রত্যাখ্যান করবেন তারা।’

এর আগে গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন বিতর্কিত সিদ্ধান্ত নিয়েও কথা বলেছেন ফাতাহর ওই সদস্য।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!