1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত রিট খারিজ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত রিট খারিজ

  • আপডেট হয়েছে : রবিবার, ২৮ জানুয়ারি, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

 

প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে হাইকোর্টে করা রিট উপস্থাপিত হয়নি এইমর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ।

রবিবার দুপুরে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চে মোশন শুনানির পর এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইসরাত জাহান। পরে তিনি সাংবাদিকদের জানান, রিটকারী আইনজীবী শুনানির সময় উপস্থিত না থাকায় আদালত সেটি খারিজ করে দিয়েছেন।

এর আগে আবেদনকারী আইনজীবী মো.ইউনুছ আলী লিখিত এক বক্তব্যে সাংবাদিকদের জানান, গত ৩ জানুয়ারি রিট আবেদনটি করা হয়। পরে মোশন শুনানির জন্য হাইকোর্টের চারটি বেঞ্চে উপস্থাপন করা হলেও কোনো কোর্টই শুনানির জন্য রাজি হননি। সর্বশেষ বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ মোশন শুনানির জন্য রাজি হন।

আইনজীবীদের মধ্যে থেকে আপিল বিভাগে সরাসরি বিচারক নিয়োগ এবং প্রধান বিচারপতির শূন্যপদে নিয়োগের নির্দেশনা গত বছরের ১৭ই ডিসেম্বর মন্ত্রী পরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

প্রধান বিচারপতির পদ শূণ্য থাকা এবং নতুন প্রধান বিচারপতি নিয়োগ না দেওয়া কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না এবং সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে আইনজীবী থেকে প্রধান বিচারপতিসহ বিচারপতি নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কেন নির্দেশ দেওয়া হবে না, মর্মে রুল জারির নির্দেশনা চেয়ে এ রিট করেন তিনি। আইনজীবী ইউনুছ আলী আকন্দের ওই রিট আবেদন এর আগে হাইকোর্টের চারটি বেঞ্চে প্রত্যাখ্যাত হয়।

উল্লেখ্য, গত বছরের ২ অক্টোবর রাতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার এক মাসের ছুটির কারণে বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। পরে ছুটির বিষয়টি আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গণমাধ্যমকে নিশ্চিত করেন। সেই থেকে পদটি শূন্য আছে। তার মেয়াদ শেষ হবে আগামী ৩১ জানুয়ারি। অবশ্য দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে কার্যক্রম চালিয়ে নিচ্ছেন বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা।

এরপর নানা নাটকীয়তার পর প্রধান বিচারপতি এসকে সিনহা ১৩ অক্টোবর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। যাওনার পথে হেয়ার রোডের বাসভবনের সামনে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি অসুস্থ না। আমি পালিয়ে যাচ্ছি না। বিচার বিভাগের স্বার্থে আমি স্বেচ্ছায় বিদেশ যাচ্ছি। আবার ফিরে আসব। প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে।’

এ সময় সাংবাদিকদের দেওয়া এক লিখিত বক্তব্যে এসকে সিনহা বলেন, ‘আমি সম্পূর্ণ সুস্থ আছি। কিন্তু ইদানিং একটা রায় নিয়ে রাজনৈতিক মহল, আইনজীবী, বিশেষভাবে সরকারের মাননীয় কয়েকজন মন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ব্যক্তিগতভাবে যেভাবে সমালোচনা করেছেন, এতে আমি সত্যিই বিব্রত।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft