1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পৃথিবীর আলো দেখল কিমের তৃতীয় সন্তান - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

পৃথিবীর আলো দেখল কিমের তৃতীয় সন্তান

  • আপডেট হয়েছে : বুধবার, ১৭ জানুয়ারি, ২০১৮
  • ৬৮ বার পড়া হয়েছে

ফের মা হলেন কিম কারদাশিয়ান। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তৃতীয়বার মা হওয়ার বার্তা দিলেন কিম। তিনি বলেন, তৃতীয় সন্তান পৃথিবীর মুখ দেখায় তাঁরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। তাঁদের তৃতীয় সন্তান যাতে শিগগিরই পৃথিবীর আলো দেখতে পায়, তার জন্য প্রার্থনা করেছিলেন বলেও জানিয়েছেন কিম।

প্রসঙ্গত, এবার সারোগেসির মাধ্যমেই পৃথিবীর আলো দেখল কিম এবং কেনিয়ে ওয়েস্ট-এর তৃতীয় কন্যা সন্তান।

তবে কিম এবং কেনিয়ের তৃতীয় সন্তানের নাম কী হবে, সে বিষয়ে খোলসা করে কিছু জানাননি ওই সেলেব দম্পতি। তবে ভেবেচিন্তেই তাঁরা মেয়ের নাম রাখবেন বলেই জানিয়েছেন।

২০১২ সাল থেকে আমেরিকান র্যাপার কেনিয়ে ওয়েস্ট-এর সঙ্গে সম্পর্কে জড়ান কিম কারদাশিয়ান। ২০১৪ সালে কেনিয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন মার্কিন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী।

কিন্তু, বিয়ের আগেই অর্থাত ২০১৩ সালে জন্ম হয় কিম এবং কেনিয়ের প্রথম সন্তান নর্থ ওয়েস্ট-এর। এরপর ২০১৫ সালে জন্ম হয় কিম এবং কেনিয়ের দ্বিতীয় সন্তান সেইন্ট ওয়েস্ট-এর। ২ সন্তানের পর ২০১৬ সাল থেকে কিম-এর তৃতীয় সন্তান নিয়ে জল্পনা শুরু হয়।

কিন্তু, মার্কিন টেলিভিশন স্টারের তৃতীয় সন্তান কবে পৃথিবীর আলো দেখবে, তা নিয়ে জল্পনা চড়ছিল। অবশেষে ১৫ জানুয়ারি তৃতীয় সন্তানের খবর দিয়ে টুইট করেন কিম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!