শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

পলাশবাড়ীতে ন্যাশনাল সার্ভিস কর্মসূচী ৭ম পর্বের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০১৮
  • ৬৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে বেকার যুবক-যুবতিদের অস্থায়ী কর্মসংস্থানের লক্ষ্যে সরকারের অগ্রাধিকারভুক্ত প্রকল্প ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর ৭ম পর্বের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে আজ মঙ্গলবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক  তোফায়েল আহম্মেদ খান। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,

থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম বাবু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, প্রেস ক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর সুবিধাভোগী রুম্পা আকতার ও মাসুদ রানা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যানগণসহ ন্যাশনাল সার্ভিস কর্মসূচীতে অন্তর্ভূক্তকৃত যুবক-যুবতিরা উপস্থিত ছিলেন। এ কর্মসূচীর আওতায় পলাশবাড়ী উপজেলায় মোট ৬ হাজার ৪’শ ২৮ জন যুবক-যুবতি আবেদন করেন। এর মধ্যে যাচাই-বাচাই অন্তে ৩ হাজার ১৫ জন যুবক-যুবতি এ কর্মসূচীর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft