শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

পলাশবাড়ীতে দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট হয়েছে : বুধবার, ২৪ জানুয়ারি, ২০১৮
  • ৭০ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার দুস্থ অসহায় ও শীতার্থ প্রায় ২ হাজার পরিবারের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

আজ ২৪ জানুয়ারী বুধবার পলাশবাড়ী এ এস বি পি দ্বি- মুখী সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে থেকে এসব কম্বল বিতরণ করা হয়।

গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক, প্রস্তাবিত পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের উদ্যোগে ও গাইবান্ধা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, মনোহরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দানবীর মাজেদুর রহমান দুলু সহ বিশিষ্ট ব্যক্তি বর্গের উপস্থিতিতে দিন ভর কম্বল বিতরণ করা হয়।

পরে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবাহান বিচ্চুর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য, মনোহরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দানবীর মাজেদুর রহমান দুলু।

এসময় আরো বক্তব্য রাখেন, সাদুল্যাপুর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোখলেছ প্রধান, পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম,বেতকাপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গণি মিয়া,মহদীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহিউজ্জামান খোকন, ঢোলভাঙ্গা বালিকা বিদ্যালয়ের সভাপতি চপল চৌধুরী প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সুরুজ হক লিটন।

এসময় উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী, গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতৃবৃন্দ সহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft