1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
নির্বাচনের কলঙ্ক আড়াল করতেই সমাবেশের অনুমতি দেওয়া হয়নি: রিজভী - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

নির্বাচনের কলঙ্ক আড়াল করতেই সমাবেশের অনুমতি দেওয়া হয়নি: রিজভী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

 

৫ জানুয়ারির নির্বাচনের কলঙ্ক আড়াল করতেই বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বিজভী।

শুক্রবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে শনিবার ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ সমাবেশে কর্মসূচী ঘোষণা করেন তিনি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক এমরান সালেকীন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি প্রমুখ।

এদিকে রাজধানীর পলন্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিএনপির দপ্তর থেকে পাঠানো বার্তায় বলা হয়েছিল, বিএনপিকে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে ডাকা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীই সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘এখানে বিএনপির সাংগঠনিক কোনও দুর্বলতা নেই। আমরা পুলিশের পক্ষ থেকে অনুমতি পাইনি। তাই রাজনৈতিক কৌশলের কারণেই সমাবেশ করিনি। আগামীতে জনগণের পক্ষের কর্মসূচি অব্যাহত থাকবে। খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রকে মুক্ত করা ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে যে সংগ্রাম চলছে, তা অব্যাহত থাকবে।’

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ যে গণতন্ত্র হত্যাকারী দল, তার প্রমাণ বিএনপিকে আজকে সমাবেশ করতে বাধা দেওয়া। ২০১৪ সালের ৫ জানুয়ারি বিতর্কিত ও কলঙ্কিত নির্বাচনকে আড়াল করার জন্য বিএনপিকে আজ কর্মসূচি পালন করতে বাধা দেওয়ার নীতি অবলম্বন করেছে সরকার। ভোটারবিহীন সেদিনের নির্বাচন দেশে-বিদেশে কলঙ্কিত নির্বাচন হিসেবে গণ্য হয়েছে। ৫ জানুয়ারির নির্বাচনে স্বীকৃতি মেলেনি বলে এ লজ্জা ঢাকতে বিএনপিসহ বিরোধী দলের কর্মসূচি দমন করতে সরকার নির্মম পন্থা অবলম্বন করছে।’

সারাদেশে বিএনপির কালো পতাকা মিছিলে বাধা দেওয়ার অভিযোগ করে রিজভী বলেন, ‘পুলিশ আমাদের দলের নেতাকর্মীদের হুমকি দিচ্ছে। বিভিন্ন জায়গায় দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিচ্ছে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!