1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
‘নাসিক আমার এখতিয়ার, কেউ হস্তক্ষেপ করলে তা নগরবাসী মেনে নেবে না’ - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

‘নাসিক আমার এখতিয়ার, কেউ হস্তক্ষেপ করলে তা নগরবাসী মেনে নেবে না’

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮
  • ৫৭ বার পড়া হয়েছে

 

‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন আমার এখতিয়ার, এখানে কেউ হস্তক্ষেপ করলে তা নগরবাসী মেনে নেবে না, আমি রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাসী নই’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আইভী বলেন, ‘আমি হকারদের জন্য চারতলা মার্কেট করছি, সেখানে হকাররা যাবে। ফুটপাতে জনগণ হাঁটবে, এটা তাদের অধিকার।’

তিনি বলেন, ‘আমার সঙ্গে কারো রাজনৈতিক বা পারিবারিক বিরোধ নেই। যেটা আছে, সেটি আদর্শগত, নীতিগত। সেখানেও আমি অনমনীয়।’

আইভি বলেন, ‘আমি নারায়ণগঞ্জবাসীর সেবা করতে চাই। মেয়র হিসেবে আমি সকলের নেতা (লিডার)। আই অ্যাম এ লিডার, আই অ্যাম এ ফাইটার।’

তিনি বলেন, ‘আমি ভালো আছি। ল্যাবএইড হাসপাতাল থেকে আজ বাড়ি যাচ্ছি। আমি সবার প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে প্রধানমন্ত্রী এবং নারায়ণগঞ্জবাসীর প্রতি, যারা আমাকে সশস্ত্র হামলা থেকে নিরস্ত্রভাবে রক্ষা করেছেন। সত্যের জয়, নৈতিকতার জয়কে কেউ হারাতে পারে না, নারায়ণগঞ্জবাসী প্রমাণ করেছে। আমাদের স্পিডকে কেউ পেছাতে পারবে না।’

এর আগে চিকিৎসাধীন আইভীর পক্ষ থেকে জানানো হয়েছে হাসপাতাল ছাড়ার বিস্তারিত তথ্য তুলে ধরবেন। সোমবার রাতে ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষ মুঠোফোনের মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

ল্যাবএইড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাইফুর রহমান লেনিন বলেন, মঙ্গলবার মেয়র আইভী হাসপাতাল ছাড়বেন। বাড়ি যাওয়ার আগে সংবাদ সম্মেলন করবেন তিনি।

গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ শহরের ফুটপাত থেকে হকার উচ্ছেদকে কেন্দ্র করে মেয়র আইভী ও স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। গত ১৮ জানুয়ারি বিকালে মেয়র আইভী সিটি ভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওই দিন বিকাল পৌনে পাঁচটার দিকে তাকে নারায়ণগঞ্জ থেকে এনে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে রাখা হয় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ)। গঠন করা হয় পাঁচ সদস্যের মেডিকেল টিম।

দুই দিন পর্যবেক্ষণ শেষে গত ২০ জানুয়ারি রাত আটটার দিকে মেয়র সেলিনা হায়াৎ আইভীর শারীরিক অবস্থার উন্নতি হয় বলে জানান অধ্যাপক ড. বরেণ চক্রবর্তী। তিনি তখন সাংবাদিকদের জানান, স্ট্রোকের কারণে তার মস্তিষ্কের পেছনের অংশে ক্ষত হয়েছিল।

গত রবিবার সকালে মেয়র আইভীকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র থেকে (আইসিইউ) থেকে কেবিনে নেয়া হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!