মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

নতুন আইজিপি জাবেদ পাটোয়ারী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

এসবির অতিরিক্ত আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে নতুন পুলিশ পরিদর্শক হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার সকালে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ৩১ জানুয়ারি থেকে কার্যকর হবে। চলতি মাসের ৩১ তারিখ আইজিপি এ কে এম শহীদুল হকের চাকরির মেয়াদ শেষ হচ্ছে। এর পরদিন থেকেই আইজিপির দায়িত্ব পাচ্ছেন জাভেদ পাটোয়ারী।

ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বর্তমান আইজিপি শহিদুল হকের মতোই বিসিএস ৮৪ ব্যাচের। ওই ব্যাচে প্রথম হয়েছিলেন তিনি। ২০২০ সালের এপ্রিল পর্যন্ত চাকরির মেয়াদ আছে ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর।

 জাবেদ পাটোয়ারী চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে জন্ম গ্রহণ করেন। বাবুরহাট হাই স্কুল থেকে কৃতিত্বের সাথে পাস করেন এসএসসি। উচ্চ মাধ্যমিক শ্রেণীতেগিয়ে ভর্তি হন চাঁদপুর কলেজে। সেখান থেকে এইচএসসি পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান অনুষদে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পরজাবেদ পাটোয়ারী সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগদান করেন ১৯৮৬ সালে। ২০১৩ সালে সচিব পদমর্যাদায় গ্রেড-১ পদে পদোন্নতি পান পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান জাবেদ পাটোয়ারী। পুলিশ প্রশাসনে স্বচ্ছ ইমেজের কর্মকর্তা হিসেবে পরিচিতি রয়েছে তার। জাবেদ পাটোয়ারীর সহধর্মিণী মিসেস হাবিবা হোসেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft