1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
টাইগারদের বড় জয় - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

টাইগারদের বড় জয়

  • আপডেট হয়েছে : সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮
  • ৫১ বার পড়া হয়েছে

 

তামিম ইকবাল ও সাকিব আল হাসান নৈপুণ্যে দারুণ জয় তুলে নিলো বাংলাদেশ। সোমবার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়েকে আট উইকেটে হারালো টাইগাররা। ২০১৮ সালে এটি ছিল বাংলাদেশের প্রথম ম্যাচ। আগামী ১৯ জানুয়ারি মাশরাফিদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

এদিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে জিম্বাবুয়ের দেয়া ১৭১ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ওভারে উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। টাইগার ওপেনার তামিম ইকবাল হাফ সেঞ্চুরি করেন। ৮৪ রান করে করে অপরাজিত থাকেন তিনি। সাকিব আল হাসান করেন ৩৭ রান। মুশফিকুর রহিম অপরাজিত থাকেন ১৪ রান করে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের পক্ষে সিকান্দার রাজা ২টি উইকেট নেন।

বাংলাদেশ ব্যাট করতে নেমে দলীয় ৩০ রানে প্রথম উইকেট হারায়। ইনিংসের চতুর্থ ওভারে সিকান্দার রাজার বলে ক্রেইগ আরভিনের হাতে ধরা পড়েন এনামুল হক বিজয়। ১৪ বল খেলে ১৯ রান করেন তিনি।

এরপর ওয়ানডাউনে ব্যাট করতে নেমে তামিম ইকবালের সঙ্গে ৭৮ রানের পার্টনারশিপ গড়ে সাজঘরে ফিরে যান সাকিব আল হাসান। ইনিংসের ২০তম ওভারে সিকান্দার রাজার বলে এলবিডব্লিউ হন তিনি। সাকিব করেন ৩৭ রান। পরে তামিম ইকবাল ও মুশফিকুর রহিম ৬৩ রানের পার্টনারশিপ গড়ে দলকে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ১৭০ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন সিকান্দার রাজা। আর বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ৩টি, মাশরাফি বিন মুর্তজা ১টি, সানজামুল ইসলাম ১টি, মোস্তাফিজুর রহমান ২টি ও রুবেল হোসেন ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: আট উইকেটে জয়ী বাংলাদেশ।

জিম্বাবুয়ে ইনিংস: ১৭০ (৪৯ ওভার)

(হ্যামিলটন মাসাকাদজা ১৫, সলোমন মায়ার ০, ক্রেইগ আরভিন ০, ব্রেন্ডন টেইলর ২৪, সিকান্দার রাজা ৫২, ম্যালকম ওয়ালার ১৩, পিটার মুর ৩৩, গ্রায়েম ক্রেমার ১২, কাইল জারভিস ৪*, টেন্ডাই সাতারা ০, ব্লিজিং মুজারাবানি ১; সাকিব আল হাসান ৩/৪৩, সানজামুল ইসলাম ২৯/১, মাশরাফি বিন ‍মুর্তজা ১/২৫, মোস্তাফিজুর রহমান ২/২৯, রুবেল হোসেন ২/২৪, নাসির হোসেন ০/১৫)।

বাংলাদেশ ইনিংস: ১৭১/২ (২৮.৩ ওভার)

(তামিম ইকবাল ৮৪*, এনামুল হক বিজয় ১৯, সাকিব আল হাসান ৩৭, মুশফিকুর রহিম ১৪*; কাইল জারভিস ০/১৫, টেন্ডাই সাতারা ০/২৬, সিকান্দার রাজা ২/৫৩, ব্লিজিং মুজারাবানি ০/৩১, গ্রায়েম ক্রেমার ০/৪৬)।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!