1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধা জেলায় ১ হাজার ৪৭৫ টি অতিদরিদ্র পরিবার সহায়তা দিয়েছে ব্র্যাক - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

গাইবান্ধা জেলায় ১ হাজার ৪৭৫ টি অতিদরিদ্র পরিবার সহায়তা দিয়েছে ব্র্যাক

  • আপডেট হয়েছে : শনিবার, ১৩ জানুয়ারি, ২০১৮
  • ৬৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার স্বাধীনতা প্রাঙ্গণে অনুষ্ঠিত বৃহস্পতিবার থেকে আজ ১৩ জানুয়ারী শনিবার পর্যন্ত তিনদিন ব্যাপী ‘উন্নয়ন মেলায় অংশ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

মেলায় সংস্থাটির বিভিন্ন উন্নয়ন কর্মসূচির পাশাপাশি অতিদরিদ্র কর্মসূচির কার্যক্রমের সাফল্যও তুলে ধরা হয়। ব্র্যাকের স্টলে এই কর্মসূচির বিবরণ সম্বলিত পুস্তিকা, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ভূমিকা বিষয়ক লিফলেট, অতিদারিদ্র্য থেকে উত্তরণের পথ খুঁজে পাওয়া সফল পরিবারগুলোকে নিয়ে রচিত পুস্তিকা প্রদর্শন করা হয়।

‘অতিদরিদ্র কর্মসূচি’ কর্মসূচীর আওতায় অন্তর্ভূক্ত পরিবারগুলোকে দুই বছরব্যাপী নিবিড় ও সমন্বিত সহায়তা প্রদান করা হয়। এর মাধ্যমে ২০০২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত দারিদ্র্যপীড়িত ৪৭টি জেলার ১৭ লাখের বেশি পরিবারকে অতিদারিদ্র্য থেকে উত্তরণে সহায়তা প্রদান করা হয়েছে। ২০১৭ সালে গাইবান্ধা জেলায় সহায়তা পেয়েছে ১ হাজার ৪৭৫টি অতিদরিদ্র পরিবার। ২০১৮ সালে এই জেলার ৫টি উপজেলায় অতিদরিদ্র কর্মসূচির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মেলার স্টল পরিদর্শন করেন গাইবান্ধা জেলা প্রশাসক জনাব গৌতম চন্দ্র পাল।

এসময় তাঁর কাছে ব্র্যাকের পক্ষ থেকে অতিদরিদ্র কর্মসূচির সামগ্রিক এবং জেলাভিত্তিক কার্যক্রম বিষয়ক তথ্যাবলী হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, জেলায় অতিদরিদ্র কর্মসূচিসহ ব্র্যাকের অন্যান্য কর্মসূচী দারিদ্র্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্র্যাকের এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!