1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
৮ ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

৮ ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

রাষ্ট্র মালিকানাধীন আট ব্যাংক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে উদ্ভূত পরিস্থিতির মুখে পরীক্ষা বাতিল করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।

মঙ্গলবার বেলা ১১টার দিকে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

এতে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের দায়িত্বে থাকা ব্যাংকার্স সিলেকশন কমিটি এবং ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত আট ব্যাংকের নিয়োগ পরীক্ষায় রাজধানীর মিরপুরে শাহ আলী মহিলা কলেজে ৫ হাজার ৬০০ পরীক্ষার্থীর বসার পর্যাপ্ত জায়গা ছিল না। ফলে শত শত পরীক্ষার্থীকে বসার জায়গা দিতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। অব্যবস্থাপনার কারণে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা কলেজটির জানালা-দরজা ভাংচুর করে। বাধ্য হয়ে ব্যাংকার্স সিলেকশন কমিটি ওই কেন্দ্রের পরীক্ষা স্থগিত ঘোষণা করে ২০ জানুয়ারি শুধু ওই কেন্দ্রের পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয়।

এই ৫ হাজার ৬০০ জন পরীক্ষার্থীর মধ্যে এক হাজার ৬০০ জনের পরীক্ষা মিরপুরে শাহ আলী মহিলা কলেজে এবং ৪০০০ জনের পরীক্ষা মিরপুর বাংলা কলেজে নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

এরপর ১২ জানুয়ারির পুরো পরীক্ষা বাতিলসহ ৯ দফা দাবিতে আন্দোলনে নামে পরীক্ষার্থীরা।

সোমবার আন্দোলনরত অবস্থায় দৈনিক বাংলা মোড় থেকে দুজন চাকরি প্রার্থীকে পুলিশ আটক করে। এরপর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীরা ঘোষণা দেন, আটককৃতদের ১২ ঘণ্টার মধ্যে ছেড়ে দেওয়াসহ ১২ জানুয়ারি অনুষ্ঠিত পরীক্ষা বাতিল না করলে তারা কঠোর আন্দোলনে যাবে।

আট ব্যাংকে সিনিয়র অফিসার, অফিসার ও ক্যাশ অফিসার পদে নিয়োগের এই সমন্বিত নিয়োগ পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগকে।

এক রিট আবেদনে এ পরীক্ষা হওয়া নিয়ে সংশয় তৈরি হলেও শেষ মুহূর্তে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতের আদেশে এই নিয়োগ পরীক্ষার পথ তৈরি হয় বৃহস্পতিবার। আগের ঘোষণা অনুযায়ী রাজধানীর ৬১টি কেন্দ্রে পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়। এক ঘণ্টায় ১০০ নম্বরের এই এমসিকিউ পরীক্ষার মাধ্যমে পৌনে ১১ লাখ প্রার্থীর মধ্যে থেকে আটটি ব্যাংকের মোট ৭ হাজার ৩৭২টি শূন্য পদে কর্মকর্তা নিয়োগ হওয়ার কথা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!