1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
‘৪২টি মামলা নিয়ে আমি নির্বাচন করতে পারলে তারা কেন পারবেন না’ - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

‘৪২টি মামলা নিয়ে আমি নির্বাচন করতে পারলে তারা কেন পারবেন না’

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮
  • ৪৮ বার পড়া হয়েছে

৪২টি মামলা নিয়ে আমি নির্বাচন করতে পারলে তারা কেন পারবেন না, এই বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি)রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করার আগের ঘোষণা থেকে সরে এলেন।

রংপুরে সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে কোনও জোট করবো না। তবে এখনও ঠিক করিনি মহাজোটের সঙ্গে থাকবো নাকি এককভাবে নির্বাচন করবো। পরিবেশ-পরিস্থিতিই সেটা বলে দেবে।’

 ‘খালেদা জিয়াসহ নেতাদের জেলে রেখে দেশে কোনও নির্বাচন হবে না’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে এরশাদ বলেন, ‘১৯৯০ সালে আমাকে আমার স্ত্রী-সন্তানসহ এবং হাজার হাজার নেতাকে জেলে বন্দি করে রাখা হয়। আমার নামে ৪২টি মামলা দেওয়ার পরেও ‘৯১ এর নির্বাচন জেলে থেকেই করেছি। আমি নির্বাচন করতে পারলে তারা পারবেন না কেন? খালেদা জিয়া অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। আর যদি না করে থাকেন তাহলে শাস্তি হবে না। এ নিয়ে এত বাড়াবাড়ির কী আছে?’

৩০০ আসনেই জাতীয় পার্টির প্রার্থী নির্ধারণ করা আছে বলে দাবি করেন এরশাদ। মঙ্গলবার দুপুরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে এসব বিষয়ে কথা বলেন তিনি।

এরশাদ আরও বলেন, ‘বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করলেও নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে। গতবার তারা ছিলো না। এবার আমি আছি। নির্বাচন অবশ্যই গ্রহণযোগ্যতা পাবে এবং বিপুল ভোটে আমার দল জয়ী হবে।’

রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে এরশাদ বলেন, ‘আমি রাষ্ট্রপতি হতে চাই না। কেননা বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কোনও কাজ নেই। বন্দি জীবনের মতো। স্যালুট নেওয়া ছাড়া কোনও কাজ নেই। রাষ্ট্রপতি হলে দলের সঙ্গে সম্পর্ক থাকে না। যতদিন বেঁচে আছি জাতীয় পার্টিই করবো।’

এর আগে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমান বন্দরে অবতরণ করেন এরশাদ। পরে সরাসরি মোটর শোভাযাত্রা নিয়ে রংপুর সার্কিট হাউজে এসে পৌঁছালে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানান।

এ সময় তার ছোট ভাই দলের কোচেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিয়ার রহমান রাঙ্গা, রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাপা সম্পাদক ইয়াসির আহাম্মেদসহ অন্যান্য নেতারা এ সময় তার সঙ্গে ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!